আবহাওয়া পশ্চিমবঙ্গ ভারত চাকরি রাশিফল আইপিএল আধ্যাত্মিক টাকা পয়সা স্বাস্থ্য লাইফস্টাইল মিউচুয়াল ফান্ড ব্যবসা অন্যান্য শেয়ার বাজার টিভি সিরিয়াল

আলিপুর চিড়িয়াখানায় ‘আশার আলো’ হয়ে আসছে নন্দনকাননের বাঘিনী

By banglahub

Published on: July 28, 2024

Follow Us

---Advertisement---

বার্ধক্য়ের ধূসরতায় আটকে গিয়েছে বংশবিস্তার। আলিপুরে চিড়িয়াখানায় ব‌্যাঘ্রকুলের সংখ‌্যা বাড়াতে কর্তৃপক্ষের ভরসা এখন তাই যৌবনের সজীবতা। প্রজননে সক্ষম টগবগে তরুণ-তরুণী বাঘ-বাঘিনি এনে শার্দূল সংসার ফের ভরভরন্ত করার চেষ্টা চলাচ্ছে কর্তৃপক্ষ। সেই উদ্যোগের অঙ্গ হিসাবে নন্দনকানন থেকে আসছে আরও একটি তাজা বাঘিনি ‘ত্রুপ্তি’। ইতিমধ্যে কেন্দ্রীয় জু অথরিটির কাছে প্রস্তাব পাঠিয়েছে রাজ‌্য জু অথরিটি। কেন্দ্রের সবুজ সংকেত পেলেই নন্দনকাননের (Nandankanan) বছর দেড়েকের ওই পাত্রী পাকাপাকিভাবে ঘর বাঁধবে আলিপুরে।

শেষবার ২০০৬ সালে বাঘিনি ‘কৃষ্ণা’ আর সাদা বাঘ ‘অনির্বাণে’র কোল আলো করে এসেছিল ‘বিশাল’। এখনও পর্যন্ত সেই শেষ।  আর কোনও খুশির খবর শোনা যায়নি আলিপুরে বাঘের পরিবারে। দীর্ঘ বছর ধরে কর্তৃপক্ষ অনেক চেষ্টা করে চলেছে বাঘের প্রজননের। কিন্তু সব চেষ্টা বিফলে যায়। এমনকী ঘরের ছেলেমেয়েদের জন‌্য ভিন রাজ‌্য থেকেও পাত্র-পাত্রী জোগাড় করে নিয়ে আসা হয়েছিল। ২০১৬ সালে নন্দনকানন থেকে ‘ঋষি’, ‘পায়েল’, ‘শীলা’ ও ‘স্নেহাশিস’– চার চারটি বাঘ নিয়ে আসা হয়েছিল। ‘শীলা’ ও  ‘স্নেহাশিস’কে অবশ‌্য পরে উত্তরবঙ্গে বেঙ্গল সাফারিতে পাঠানো হয়।

সেখানে তারা সুখের সংসার পেতেছিল। ‘শীলা’ ও ‘স্নেহাশিসে’র সন্তানও হয়। অথচ আলিপুরে কেউ সুখবর দিতে পারেনি। যৌবনে ভরা তরুণ ‘স্নেহাশিস’কে তাই আলিপুরে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। সে আলিপুরে ‘পায়েল’ ও সাদা বাঘিনি ‘রূপা’র সঙ্গে নতুন করে সংসার পাতে। সেই সংসার অবশ‌্য বেশিদিন সুখের হয়নি। দুই বাঘিনির থেকে দূরত্ব তৈরি করে নেয় সে।

এরপর ২০১৯ সালে পাটনা (Patna) থেকে একটি সাদা বাঘ ‘রাজা’কে নিয়ে আসা হয়েছিল ‘রূপা’র জন‌্য। সেও নিরাশ করে কর্তৃপক্ষকে। প্রায় ১৮ বছর ধরে আলিপুরে ব‌্যাঘ্র পরিবার নিঃসন্তান। ‘রূপা’ যৌবন পেরিয়ে এখন বৃদ্ধা। বার্ধ‌ক‌্যজনিত অসুখে ভুগছে। ‘পায়েলে’র বয়স হয়েছে। সুন্দরবন থেকে আসা রয়‌্যাল বেঙ্গল ‘রাজা’ও এখন বুড়ো বাঘ। এদের দিয়ে আর বংশবিস্তার হবে না।তাই বাইরে থেকে তরুণ বাঘ-বাঘিনি নিয়ে এসে প্রজনন করতে চাইছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

গত মার্চে বেঙ্গল সাফারি থেকে ‘শীলা’ ও ‘বিভানে’র এক ছেলে ও মেয়েকে নিয়ে আসা হয় আলিপুরে। এপ্রিলে বিশাখাপত্তনমের ইন্দিরা গান্ধী জুলজিক‌্যাল পার্ক থেকে একটি সাদা বাঘিনি নিয়ে আসা হয়। রাজ‌্য জু অথরিটির সদস‌্য সচিব সৌরভ চৌধুরি বলেন, “নন্দনকানন থেকে আরও একটি বাঘিনি নিয়ে আসার কথা রয়েছে। বিনিময়ে আলিপুর থেকে জিরাফ পাঠানো হবে। ইতিমধ্যেই কেন্দ্রীয় জু অথরিটিকে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। এখন শুধু কেন্দ্রের ছাড়পত্রের অপেক্ষা।” আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত জানান,  ‘এটা ঠিক দীর্ঘ বছর বাঘের পরিবারে নতুন সদস‌্য জন্মায়নি। ওদের প্রজননের চেষ্টা চলছে। পুরনো যারা রয়েছে তাদের মধ্যে অনেকের বয়স হয়েছে। তাই বাইরে থেকে বাঘ নিয়ে এসে প্রজননে জোর দেওয়া হচ্ছে। এবছরই তিনটি বাঘ এসেছে। তাদের বয়সও কম। আশা করছি, এরা হতাশ করবে না।’ প্রজননের পাশাপাশি জিনগত বৈচিত্রে গুরুত্ব দিতে বাঘ বিনিময়ের পরিকল্পনাও গ্রহণ করেছে রাজ‌্য বন দপ্তর। আগামী বছর থেকে এই কাজ শুরু করা যাবে বলে আশাবাদী রাজ‌্য জু অথরিটি।

, , ,

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

পড়তে ভুলবেন না

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

Leave a Comment