কিছুদিন বাদেই শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর এবার এই পরীক্ষা নিয়ে নতুন আপডেট জারি করলো পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবার থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আরো দ্রুত বের হতে পারে বলে জানাচ্ছে বিশেষজ্ঞরা। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ তাদের বিজ্ঞপ্তিতে কি বলেছেন এবং সাধারণ উচ্চমাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের এই বিজ্ঞপ্তি কতোটা প্রভাবিত করবে তা আজকের এই প্রতিবেদনে আমরা জেনে নেব।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন আপডেট।
চলতি বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৬ই ফেব্রুয়ারী এবং পরীক্ষা শেষ হবে ২৯শে ফেব্রুয়ারী। পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জীবনে এটি দ্বিতীয় বৃহত্তর পরীক্ষা। তাই সকল পরীক্ষার্থী এই পরীক্ষা নিয়ে কিছুটা চিন্তায় থাকেন। সেই চিন্তা লাঘব করার জন্য উচ্চমাধ্যমিক শিক্ষা পরিষদ বিভিন্ন বছর বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেন, ঠিক সেরকমি একটি বিজ্ঞপ্তি এবছরো জারি করেছেন উচ্চমাধ্যমিক শিক্ষা পরিষদ।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন আপডেটের বিবরণ।
এই নতুন বিজ্ঞপ্তিতে উচ্চমাধ্যমিক নাম্বার জমা দেবার নতুন পদ্ধতি আনা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এখন থেকে শিক্ষক এবং প্রধান শিক্ষকেরা সরাসরি নাম্বার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পোর্টালে আপডেট করতে পারবেন এবং কোনো ভুল ভ্রান্তি হলে সেটা সংশোধনও করতে পারবেন। অর্থাৎ আগে যে পদ্ধতি ছিল সেটিকে পুরোপুরি বন্ধ করে এই নতুন পদ্ধতি চালু করা হচ্ছে। আগের পদ্ধতি অনুযায়ী শিক্ষকেরা খাতার নাম্বার প্রথমে সংসদে জমা দিতেন এবং তা সার্ভারে তোলা হতো যার ফলে অনেকটা সময় নষ্ট হতো।
আরও পড়ুন:- e-Pramaan পোর্টাল কি? সাধারন মানুষ কিভাবে এটির সুবিধা ওঠাবেন?
নতুন বিজ্ঞপ্তির কি প্রভাব পড়তে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষায়।
এখন থেকে সরাসরি শিক্ষকরাই সার্ভারে নাম্বার তুলে দিতে পারবেন। যার ফলে ২০ দিন সময় কম লাগবে বলে জানিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কেউ কেউ মনে করছেন এই ২০ দিন সময় বাঁচলে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের সময়ও ২০ দিন কমে আসবে। এটি নিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সঠিক ভাবে কিছু না জানালেও সাধারণ মানুষ এটাই ভাবছেন। এখন সময় হলে বোঝা যাবে আদৌও পরীক্ষার ফল প্রকাশের তারিখ এগোবে কি এগোবে না।
| পরীক্ষা | উচ্চমাধ্যমিক |
|---|---|
| বোর্ড | WBCHSE |
| পরীক্ষা শুরুর তারিখ | 16/02/2024 |
| পরীক্ষা শেষের তারিখ | 29/02/2024 |
| অফিসিয়াল ওয়েবসাইট | লিঙ্ক |
পরীক্ষার ফল তাড়াতাড়ি প্রকাশিত হলে ছাত্র-ছাত্রীদের সুবিধা।
যদি উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের তারিখ এগিয়ে যায় তবে পরীক্ষার্থীদের জন্য এটি ভালো একটি খবর হতে চলেছে কারণ প্রচুর ছেলে-মেয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার পর রেজাল্টের জন্য অপেক্ষা করেন তারা পরবর্তীতে কি নিয়ে পড়বেন তা সঠিক করে নির্ধারন করতে পারেন না। রেজাল্ট তাড়াতাড়ি প্রকাশিত হলে তারা আরো আগে থেকে তাদের পরবর্তী পড়াশোনার প্রস্তুতি গ্রহন করতে পারবেন।
Higher Secondary examination, HS examination new update, WBCHSE, উচ্চমাধ্যমিক পরীক্ষা, উচ্চমাধ্যমিক পরীক্ষা আপডেট
Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Leave a Comment
You must be logged in to post a comment.