আবহাওয়া পশ্চিমবঙ্গ ভারত চাকরি রাশিফল আইপিএল আধ্যাত্মিক টাকা পয়সা স্বাস্থ্য লাইফস্টাইল মিউচুয়াল ফান্ড ব্যবসা অন্যান্য শেয়ার বাজার টিভি সিরিয়াল

UPI তে হতে চলেছে ৫ টি বড়ো পরিবর্তন। UPI ব্যবহার করলে এখনই জেনে নিন।

By banglahub

Published on: December 20, 2025

Follow Us

5 major changes in UPI (UPI তে হতে চলেছে ৫ টি বড়ো পরিবর্তন)

---Advertisement---

বর্তমান সময়ে টাকা আদান-প্রদানের ক্ষেত্রে আমরা ফোনপে, গুগলপে, পেটিএমের মতো অ্যাপ গুলো ব্যবহার করে থাকি। আর এই অ্যাপগুলো UPI মাধ্যমে কাজ করে। যেখানে আগে অনলাইনে কাউকে টাকা পাঠাতে হলে হাজারো ঝামালা করতে হতো সেখানে এখন চোখের নিমেষে একই সময়ে ১ লাখ টাকা পর্যন্ত UPI এর মাধ্যমে পাঠানো সম্ভব। আর এই পদ্ধতি ভারতের অর্থনীতির সাথে সাথে ভারতের মুখও পৃথিবীর কাছে উজ্জ্বল করেছে। কিন্তু ২০২৪ এ UPI এ ৫ টি বড়ো পরিবর্তন আসতে চলেছে যা সাধারণ মানুষের উপকারেই লাগবে। চলুন তবে এক নজরে দেখে নেওয়া যাক এই ৫ টি বড়ো পরিবর্তন।

(ক) নতুন নাম্বারে টাকা পাঠানো

আপনি যদি কোনো নতুন নাম্বারে ২০০০ টাকার বেশি টাকা পাঠান তবে সেটি আগের মতো সঙ্গে সঙ্গে সম্পন্ন হবে না। সেই ট্রানজেকশন পূরণ হতে সময় লাগবে টানা ৪ ঘন্টা। আর সবচেয়ে ভালো কথা এই যে আপনি এই ৪ ঘন্টার মধ্যে সেই ট্রানজেকশনকে এডিট অথবা ক্যানসেল করতে পারবেন। এটি মূলত করা হবে সেই সমস্ত মানুষের জন্য যারা ভুল করে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়। এতোদিন ভুল অ্যাকাউন্টে টাকা পাঠালে সেটা ফেরত আসতে অনেকটা সময় বেশি লাগতো তারওপর টাকা প্রাপকের বিভিন্ন রকম অজুহাতের সম্মুখীন হতে হতো সাধারণ মানুষকে। এই নিয়ম কার্যকর হবার পর এই সমস্ত থেকে চিরতরে মুক্তি পাবে সাধারণ মানুষ।

UPIUnified Payments Interface
অফিসিয়াল ওয়েবসাইটলিঙ্ক

(খ) UPI লিমিট বৃদ্ধি

আরো একটি গুরুত্বপূর্ণ আপডেটে বলা হয়েছে , UPI এর লিমিট বাড়ানো হয়েছে। গত বছর পর্যন্ত আমরা এক‌ইসাথে যে‌ কাউকে টাকা পাঠাতে হলে ১ লাখ অব্দি টাকা পাঠাতে পারতাম। কিন্তু নতুন আপডেটে সেই লিমিট বাড়িয়ে ৫ লাখ টাকা করে দেওয়া হয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট জেনে রাখা ভালো, শুধুমাত্র হসপিটাল এবং এডুকেশনের ক্ষেত্রে আপনি এই অতিরিক্ত ট্রানজেকশনের সুবিধা ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন:- পেটিএম সকল গ্রাহকদের দিচ্ছে ৫০ টাকা। আপনি কিভাবে পাবেন দেখে নিন।

(গ) শেয়ার মার্কেটে UPI এর সরাসরি ব্যবহার

যারা শেয়ার মার্কেটে রুচি রাখেন তারা জানেন কোনো শেয়ার কিনতে হলে সবার প্রথমে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ব্রোকারেজ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হয় এবং তারপর সেখান থেকে আমরা কোনো শেয়ার কিনতে পারি। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এবার আপনি সরাসরি UPI এর মাধ্যমে শেয়ার কিনতে পারবেন। কোনো রকম ব্রোকারেজ অ্যাকাউন্টে টাকা ঢোকানোর প্রয়োজন পড়বে না।

(ঘ) Reccuring Payments আপডেট

আগে আপনি UPI এর মাধ্যমে ইন্স্যুরেন্স বা SIP এর মতো ক্ষেত্রগুলোতে ১৫ হাজার টাকা পর্যন্ত বিল পে করতে পারতেন। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এখন আপনি এই সমস্ত পেমেন্টের ক্ষেত্রে ১ লাখ টাকা পর্যন্ত ট্রানজেকশন করতে পারবেন।

UPI update 2024

(ঙ) UPI Pay Later অপশন

আপনার অ্যাকাউন্টে কোনো টাকা নেই কিন্তু আপনাকে একটি গুরুত্বপূর্ণ পেমেন্ট করতে হবে সেজন্য UPI তে একটি নতুন আপডেট এসেছে। এবার আপনি UPI এর Pay Later ফিচার ব্যবহার করে যেকোনো গুরুত্বপূর্ণ পেমেন্ট করতে পারবেন এবং এই পেমেন্টের অ্যামাউন্ট আপনার ব্যাঙ্ক আপনার জন্য ঠিক করে দেবে। আপনি ৪৫ দিনের জন্য কোনোরকম সুদ না দিয়েই এই টাকা আবার ব্যাঙ্ককে ফেরত দিতে পারবেন।

উপরে বলা নিয়মগুলোর মধ্যে বেশিরভাগ পয়লা জানুয়ারি, ২০২৪ থেকে কার্যকর হয়ে গিয়েছে এবং কিছু নিয়ম আগামী ২-১ মাসে কার্যকর হতে চলেছে।

, , , ,

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

পড়তে ভুলবেন না

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

Leave a Comment