আবহাওয়া পশ্চিমবঙ্গ ভারত চাকরি রাশিফল আইপিএল আধ্যাত্মিক টাকা পয়সা স্বাস্থ্য লাইফস্টাইল মিউচুয়াল ফান্ড ব্যবসা অন্যান্য শেয়ার বাজার টিভি সিরিয়াল

গ্রসারি স্টোরের বিজনেস শুরু করে কিভাবে মাস গেলে ভালো টাকা কামাবেন জেনে নিন।

By banglahub

Published on: April 15, 2024

Follow Us

grow your grocery store (গ্রসারি স্টোরের বিজনেস)

---Advertisement---

আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জিনিসগুলির যোগানদার ক্ষেত্রে একটি অন্যতম উল্লেখযোগ্য মাধ্যম হলো মুদি দোকান। বর্তমানে ভারতের বিভিন্ন ক্ষেত্রেই বড় বড় গ্রসারি স্টোর চালু করা হচ্ছে। আর খুব অল্প সময়ের মধ্যেই এই সমস্ত গ্রসারি স্টোর জনপ্রিয়তা লাভ করছে যা বিভিন্ন এলাকার ছোট মুদিখানা দোকানগুলির ক্ষেত্রে ঘটে না। আপনিও যদি নিজস্ব এলাকায় একটি গ্রসারি স্টোর শুরু করার মাধ্যমে নিজস্ব ব্যবসা শুরু করতে চান অথবা নিজস্ব মুদিখানার দোকানটিকে গ্রসারি স্টোর পরিণত করতে চান তবে বিশেষ কতগুলি ট্রিকস কিংবা মার্কেটিং স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে।

ব্যবহার : যেকোনো ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে ম্যানেজার এবং স্টাফের ব্যবহারের ওপরে সমস্ত বিষয়টি নির্ভর করে থাকে। ম্যানেজার এবং স্টাফ -এর ব্যবহার যদি ভালো হয় তবে গ্রাহক অত্যন্ত সহজেই প্রসন্ন হন। সুতরাং নিজস্ব গ্রসারি স্টোরটিকে বড় করার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আপনার এবং আপনার দোকান যারা পরিচালনা করছেন অর্থাৎ কর্মচারীদের ব্যবহার যেন প্রশংসনীয় হয়। এক্ষেত্রে আপনি যদি নিজেই ব্যবসা পরিচালনা করে থাকেন তবে গ্রাহকদের সঙ্গে যথাসম্ভব নমনীয়ভাবে ব্যবহার করার চেষ্টা করুন।

grocery store

প্রদর্শনী : আপনার বাড়ির নিকটবর্তী যেকোন গ্রসারি স্টোরে গেলেই আপনি দেখতে পাবেন যে চাল, আটা, ডাল, তেলের মতো প্রয়োজনীয় জিনিসগুলি দোকানের একেবারে শেষ প্রান্তে রাখা থাকে। কিন্তু চকলেট, ভুজিয়া, চিপস, কোল্ড ড্রিংকস -এর মত লোভনীয় জিনিসগুলি একেবারে সামনের দিকে রাখা হয়ে থাকে। এতে যে সমস্ত গ্রাহক আপনার দোকানে আসবেন, বিশেষত শিশুরা এই সমস্ত খাবারের প্রতি প্রলুদ্ধ হবে। এছাড়াও শিশুদের পছন্দ সেই খাবারগুলি শোকেসের নিচের দিকে রাখলে তারা সহজেই সেগুলি সংগ্রহ করতে পারে। এইভাবে দোকানের সামগ্রী সাজিয়ে রাখলে গ্রাহকদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলির পাশাপাশি অন্যান্য খাবার সামগ্রী কেনার সুযোগ প্রায় ৯০% পর্যন্ত বৃদ্ধি পায়, যার ফলে আপনার ব্যবসা বৃদ্ধি পাবে। শুধু তাই নয় আপনার দোকানে আপনি যে ট্রলি রাখছেন তার আকারের ওপরেও বিক্রির পরিমাণ নির্ভর করে। অধিকাংশ ক্ষেত্রেই গ্রসারি স্টোর গুলিতে বড় আকারের ট্রলি রাখা হয় যাতে গ্রাহকরা বেশি জিনিস ক্রয় করে সেটি ভর্তি করার চেষ্টা করেন, এমনকি যে জিনিসগুলো তাদের প্রয়োজন নেই সেটিও যেন তারা কিনে নেন, যার জেরে বিক্রির সম্ভাবনা বেড়ে যায়।

অন্দরসজ্জা : আপনার দোকানের অন্দরসজ্জাও বিক্রির পরিমাণকে যথেষ্ট পরিমাণে প্রভাবিত করে। আপনিও যদি নিজস্ব দোকানের অন্দরসজ্জা যথেষ্ট আকর্ষণীয় করে তোলেন তবে গ্রাহকরা সহজে আকর্ষিত হবেন এবং বিক্রির পরিমাণ বৃদ্ধি পাওয়ার সুযোগ পেয়ে যাবে। অন্দরসজ্জার ক্ষেত্রে যেকোনো দুটি রং নির্বাচন করুন এবং সেই কালার কোড অনুসারে সমগ্র দোকানটিকে সাজিয়ে তুলুন। এছাড়াও দোকানের ভেতর যে সমস্ত শো কেস রাখা থাকবে সেগুলিকে বিভিন্ন আকর্ষণীয় রঙে সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করুন। তবে শুধু দোকানের রং নয় আলোও এক্ষেত্রে যথেষ্ট প্রভাব ফেলে। আপনার দোকানে অবশ্যই সাদা আলো রাখার চেষ্টা করুন, এতে সমস্ত প্রোডাক্ট ভালোভাবে দেখা যাবে এবং গ্রাহকরা যেকোন জিনিস অত্যন্ত সহজেই খুঁজে পাবে, ফলত বিক্রি বাড়বে।

আরও পড়ুন : কবে হবে Miscellaneous and Clerkship Exam, জেনে নিন আজই।

প্রোডাক্ট এবং বিলিং : আপনি আপনার দোকানে যে সমস্ত জিনিসগুলো রাখতে চাইছেন তা আপনার নিকটবর্তী হোলসেলারের কাছ থেকে কিনে নিতে পারেন। এছাড়াও এমন প্রচুর হোলসেলার রয়েছেন যারা অনলাইনের মাধ্যমে জিনিসের সাপ্লাই দিয়ে থাকেন তাদের মাধ্যমেও আপনি প্রয়োজনীয় প্রোডাক্টগুলি কিনে নিতে পারবেন। আপনার ব্যবসা কতটা বৃদ্ধি পাবে? তা নির্ধারণের ক্ষেত্রে প্রোডাক্ট -এর কোয়ালিটি এবং বিলিং দুটোই যথেষ্ট প্রভাব রয়েছে। প্রোডাক্টের কোয়ালিটি যেন ভালো হয় সেদিকে যেমনভাবে আপনাকে নজর দিতে হবে, অন্যদিকে ঠিক তেমনভাবেই বিলিং -এর ক্ষেত্রে যাতে অত্যধিক সময় না লাগে তার দিকেও নজর দিতে হবে। সুতরাং বিলিং -এর প্রক্রিয়াটি যাতে অত্যন্ত সহজ হয় এবং কম সময়ের মধ্যেই বিলিং করা যায় তা নিশ্চিত করতে বারকোড বিলিং সফটওয়্যার রাখার চেষ্টা করুন। এছাড়াও প্রতিটি প্রোডাক্ট -এর উপর একটি নির্দিষ্ট শতাংশের ছাড় দেওয়ার চেষ্টা করুন।

ফ্র্যাঞ্চাইজি : এমন প্রচুর যুবক যুবতী রয়েছেন যারা নিজস্ব ব্যবসা শুরু করতে চান কিন্তু তা করতে পারেন না শুধুমাত্র অভিজ্ঞতা এবং সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলির অভাবে। আপনিও যদি এই একই সমস্যার ভুক্তভোগী হয়ে থাকেন তবে আপনি চাইলেই যে কোন কোম্পানির ফ্র্যাঞ্চাইজি নেওয়ার মাধ্যমে নিজস্ব গ্রসারি স্টোর শুরু করতে পারবেন। এক্ষেত্রে আপনি চাইলে গ্রোসারি মার্ট নামক একটি বিশেষ কোম্পানির ফ্র্যাঞ্চাইজি নেওয়ার মাধ্যমে নিজস্ব গ্রসারি স্টোর শুরু করতে পারেন। এই কোম্পানির মারফত আপনি স্টাফ সাপোর্ট, একাউন্টিং সাপোর্টের পাশাপাশি অনলাইনের মাধ্যমে প্রচারের ক্ষেত্রেও যথেষ্ট সাপোর্ট পেয়ে যাবেন যা আপনার ব্যবসাটিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে।

, , , ,

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

পড়তে ভুলবেন না

Army Canteen Recruitment 2026: অষ্টম শ্রেণী পাশে ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের বিজ্ঞপ্তি | মাল্টিটাকিং স্টাফ সবাই ওয়ালা চৌকিদার সিকিউরিটি গার্ড পদে নিয়োগ করা হবে ২০২৬

Army Canteen Recruitment 2026: অষ্টম শ্রেণী পাশে ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের বিজ্ঞপ্তি | মাল্টিটাকিং স্টাফ সবাই ওয়ালা চৌকিদার সিকিউরিটি গার্ড পদে নিয়োগ করা হবে ২০২৬

Saayoni Ghosh may Join Rebel MLAs Team- ঋজু দত্তের সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে চলছে চরম জল্পনা। তবে এবার কি সায়নী ঘোষক বিজেপিতে যোগদান করতে চলেছে

Saayoni Ghosh may Join Rebel MLAs Team- ঋজু দত্তের সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে চলছে চরম জল্পনা। তবে এবার কি সায়নী ঘোষক বিজেপিতে যোগদান করতে চলেছে

১০ই জুন ২০২৬ আজকের রাশিফল | এক নজরে দেখে নিন আজকের দিনটি কেমন যাবে আপনাদের

১০ই জুন ২০২৬ আজকের রাশিফল | এক নজরে দেখে নিন আজকের দিনটি কেমন যাবে আপনাদের

Assam Rifles Recruitment GD 2026। আসাম রাইফেলসে রিক্রুটমেন্ট ২০২৬

Assam Rifles Recruitment GD 2026। আসাম রাইফেলসে রিক্রুটমেন্ট ২০২৬

Air Force Group C Recruitment। লেয়ার ডিভিশন ক্লার্ক ও ড্রাইভার পদে নিয়োগ মাধ্যমিক পাস যোগ্যতায়

Air Force Group C Recruitment। লেয়ার ডিভিশন ক্লার্ক ও ড্রাইভার পদে নিয়োগ মাধ্যমিক পাস যোগ্যতায়

West Bengal Group-D Recruitment 2026 রাজ্যের পঞ্চায়েতে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো | ৬৬৫২টি শূন্য পদে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হল ?

West Bengal Group-D Recruitment 2026 রাজ্যের পঞ্চায়েতে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো | ৬৬৫২টি শূন্য পদে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হল ?