আবহাওয়া পশ্চিমবঙ্গ ভারত চাকরি রাশিফল আইপিএল আধ্যাত্মিক টাকা পয়সা স্বাস্থ্য লাইফস্টাইল মিউচুয়াল ফান্ড ব্যবসা অন্যান্য শেয়ার বাজার টিভি সিরিয়াল

যুবশ্রী প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো। আপনি কবে টাকা পাবেন জেনে নিন।

By banglahub

Published on: April 22, 2024

Follow Us

Yuvasree Prakalpa Payment (যুবশ্রী প্রকল্পের টাকা)

---Advertisement---

রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে যুবশ্রী প্রকল্প কার্যকর করা হয়েছিল। যুবশ্রী প্রকল্পের আওতায় রাজ্যের যুবক-যুবতীরা প্রতি মাসে ১৫০০ টাকা করে পেয়ে থাকেন। ইতিপূর্বে যুবশ্রী প্রকল্পের আওতায় ফেব্রুয়ারি মাসের অনুদান প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। তবে নতুন আর্থিক বছর শুরু হলেও যুবশ্রী প্রকল্পের আওতাধীন যুবক-যুবতীদের অ্যাকাউন্টে বিগত মার্চ মাসের অনুদানের টাকা এখনো পর্যন্ত ট্রান্সফার করা হয়নি।

কবে মিলবে অনুদান: লোকসভা নির্বাচনের আবহে রাজ্য সরকারের বিভিন্ন প্রকার প্রকল্পের অনুদান প্রদানের ক্ষেত্রে নানারকম আপডেট প্রকাশ্যে আনা হয়েছে, একইভাবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের তরফেও যুবশ্রী প্রকল্পের মার্চ মাসের অনুদান কবে পাওয়া যাবে তা সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের তরফ জানানো হয়েছে যে, চলতি এপ্রিল মাসের ২২ তারিখ অর্থাৎ ২২ শে এপ্রিল থেকে ৩০ শে এপ্রিল তারিখের মধ্যেই যুবশ্রী প্রকল্পের মার্চ মাসের অনুদান প্রদান করা হবে।

গুরুত্বপূর্ণ খবর: রেশন নিয়ে নতুন নিয়ম জারি করলো কেন্দ্র। গুরুত্বপূর্ণ খবর জেনে নিন।

নতুন আবেদনকারীদের অনুদান: ২০২৩ সালে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের তরফে যুবশ্রী প্রকল্পের যে লিস্ট প্রকাশ করা হয়েছিল তা অনুসারে যে সমস্ত চাকরিপ্রার্থীরা Annexure I এবং Annexure II পূরণ করেছিলেন তাদের মধ্যে বহু সংখ্যক চাকরিপ্রার্থীর আবেদনের স্ট্যাটাস ওয়েটিং ছিল। কিন্তু বর্তমানে তা পরিবর্তন করা হয়েছে এবং এই চলতি এপ্রিল মাস থেকেই এই সমস্ত আবেদনকারীরা যুবশ্রী প্রকল্পের অধীনে অনুদান পাবেন বলেই জানা গিয়েছে। অর্থাৎ নতুন অর্থবর্ষের শুরুতেই বহু সংখ্যক আবেদনকারী যুবশ্রী প্রকল্পের আওতায় অনুদান পেতে চলেছেন।

২০২৪ সালের লিস্ট কবে প্রকাশিত হবে: এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফে জানানো হয়েছে যে, এপ্রিল মাসের শেষে অথবা মে মাসের শুরুতেই যুবশ্রী প্রকল্পের তালিকা প্রকাশ করা হবে। যদিও এখনো পর্যন্ত এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের তরফে কোন নির্দিষ্ট তারিখ প্রকাশ্যে আনা হয়নি। তবে মনে করা হচ্ছে আগামী দিনে খুব শীঘ্রই ২০২৪ সালের যুবশ্রী প্রকল্পের তালিকা প্রকাশ্যে আনা হবে।

Yuvasree Prakalpa update

বর্ধিত অনুদান: ইতিপূর্বে পশ্চিমবঙ্গ সরকারের তরফে বহু সংখ্যক প্রকল্পের অনুদান বৃদ্ধি করা হয়েছিল, আর তাতেই যুবশ্রী প্রকল্পের অনুদানও বৃদ্ধি করা হবে এমনটাই দাবি করা হয়েছিল। তবে এই সমস্ত দাবিকে উড়িয়ে দিয়ে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে, যুবশ্রী প্রকল্পের অনুদান বৃদ্ধি করা হয়নি, আগের মতোই এই প্রকল্পের আওতাধীন যুবক-যুবতীরা ১৫০০ টাকা করে অনুদান পাবেন।

যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটLink

, , , ,

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

পড়তে ভুলবেন না

Army Canteen Recruitment 2026: অষ্টম শ্রেণী পাশে ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের বিজ্ঞপ্তি | মাল্টিটাকিং স্টাফ সবাই ওয়ালা চৌকিদার সিকিউরিটি গার্ড পদে নিয়োগ করা হবে ২০২৬

Army Canteen Recruitment 2026: অষ্টম শ্রেণী পাশে ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের বিজ্ঞপ্তি | মাল্টিটাকিং স্টাফ সবাই ওয়ালা চৌকিদার সিকিউরিটি গার্ড পদে নিয়োগ করা হবে ২০২৬

Saayoni Ghosh may Join Rebel MLAs Team- ঋজু দত্তের সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে চলছে চরম জল্পনা। তবে এবার কি সায়নী ঘোষক বিজেপিতে যোগদান করতে চলেছে

Saayoni Ghosh may Join Rebel MLAs Team- ঋজু দত্তের সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে চলছে চরম জল্পনা। তবে এবার কি সায়নী ঘোষক বিজেপিতে যোগদান করতে চলেছে

১০ই জুন ২০২৬ আজকের রাশিফল | এক নজরে দেখে নিন আজকের দিনটি কেমন যাবে আপনাদের

১০ই জুন ২০২৬ আজকের রাশিফল | এক নজরে দেখে নিন আজকের দিনটি কেমন যাবে আপনাদের

Assam Rifles Recruitment GD 2026। আসাম রাইফেলসে রিক্রুটমেন্ট ২০২৬

Assam Rifles Recruitment GD 2026। আসাম রাইফেলসে রিক্রুটমেন্ট ২০২৬

Air Force Group C Recruitment। লেয়ার ডিভিশন ক্লার্ক ও ড্রাইভার পদে নিয়োগ মাধ্যমিক পাস যোগ্যতায়

Air Force Group C Recruitment। লেয়ার ডিভিশন ক্লার্ক ও ড্রাইভার পদে নিয়োগ মাধ্যমিক পাস যোগ্যতায়

West Bengal Group-D Recruitment 2026 রাজ্যের পঞ্চায়েতে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো | ৬৬৫২টি শূন্য পদে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হল ?

West Bengal Group-D Recruitment 2026 রাজ্যের পঞ্চায়েতে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো | ৬৬৫২টি শূন্য পদে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হল ?