আবহাওয়া পশ্চিমবঙ্গ ভারত চাকরি রাশিফল আইপিএল আধ্যাত্মিক টাকা পয়সা স্বাস্থ্য লাইফস্টাইল মিউচুয়াল ফান্ড ব্যবসা অন্যান্য শেয়ার বাজার টিভি সিরিয়াল

পুলিশ ফোর্সে ৫০৬ টি শূন্যপদে কর্মী নিয়োগ। আবেদনের শেষ তারিখ ১৪ ই মে।

By banglahub

Published on: May 10, 2024

Follow Us

Police Force recruitment at 506 vacancy (পুলিশ ফোর্সে ৫০৬ টি শূন্যপদে কর্মী নিয়োগ)

---Advertisement---

ভারতে চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে এক দারুণ সুখবর। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ UPSC -এর তরফে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আজকের এই প্রতিবেদনটি পড়লে আপনারা সেন্টাল আর্মড পুলিশ ফোর্সের কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে, শূন্যপদ গুলির জন্য আবেদনের ক্ষেত্রে আবশ্যক যোগ্যতা, বয়সসীমা, আবেদনের প্রক্রিয়া সহ আবেদনের ক্ষেত্রে আবশ্যক নথি সংক্রান্ত সমস্ত তথ্য জানতে পারবেন।

পদের নাম: সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের BSF, CRPF, CISF, ITBP এবং SSB -তে কর্মী নিয়োগ করা হবে।
শূন্যপদের সংখ্যা: UPSC -এর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ৫০৬ টি শূন্যপদে কর্মীদের নিয়োগ করা হবে। (BSF – 186, CRPF – 120, CISF – 100, ITBP – 58, SSB – 42)

আবেদনের ক্ষেত্রে অবশ্যক যোগ্যতা: উক্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই উপরোক্ত শূন্যপদের জন্য আবেদন জানাতে পারবে। এর পাশাপাশি আরো উল্লেখ করা হয়েছে যে, উপরোক্ত শূন্য পদগুলির জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারী চাকরিপ্রার্থীদের গ্রাজুয়েশনের ডিগ্রি থাকা আবশ্যক। বিজ্ঞপ্তি অনুসারে, ২৫ বছর বা তার চেয়ে কম বয়সী চাকরিপ্রার্থীরাই কেবলমাত্র এই সমস্ত শূন্যপদের জন্য আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে ১ লা আগস্ট ২০২৪ তারিখ অনুসারে চাকরিপ্রার্থীদের বয়স হিসেব করা হবে। এছাড়াও আবেদনকারী চাকরিপ্রার্থীকে ফিজিক্যালি ফিট হতে হবে।

আরও পড়ুন: ছাত্র-ছাত্রীদের পড়াশোনার খরচ মেটাতে নতুন স্কলারশিপ চালু করল রাজ্য সরকার।

আবেদনের প্রক্রিয়া: উপরোক্ত শূন্য পদের জন্য আবেদন জানানোর ক্ষেত্রে আপনাকে প্রথমে UPSC -এর অফিসিয়াল ওয়েবসাইট https://upsconline.nic.in/upsc/OTRP/ -এ যেতে হবে। এরপর Registration অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে লগইনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে এবং আবেদনের ক্ষেত্রে আবশ্যক ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। এরপর আবেদনের জন্য আবশ্যক ফি জমা করার মাধ্যমে আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

আবশ্যক ফি: তপশিলি জাতি, তপশিলি উপজাতিভুক্ত চাকরিপ্রার্থী, মহিলা এবং প্রতিবন্ধী চাকরিপ্রার্থী ছাড়া অন্যান্য চাকরিপ্রার্থীদের ফর্ম পূরণের জন্য ২০০ টাকা ফি জমা করতে হবে।

Police Force recruitment at 506 vacancy (পুলিশ ফোর্সে ৫০৬ টি শূন্যপদে কর্মী নিয়োগ)

নিয়োগ পদ্ধতি: প্রিলিমিনারি ও মেইনস এই দুটি পরীক্ষা এবং পরবর্তীতে ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদনের সময়সীমা: উপরোক্ত শূন্য পদগুলোর জন্য আবেদনের প্রক্রিয়া ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে। আগামী ১৪ ই মে ২০২৪ তারিখ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া কার্যকর থাকবে বলেই জানানো হয়েছে।

আবেদন করুন- Link

অফিসিয়াল নোটিফিকেশন- Link

, , , ,

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

পড়তে ভুলবেন না

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত