আবহাওয়া পশ্চিমবঙ্গ ভারত চাকরি রাশিফল আইপিএল আধ্যাত্মিক টাকা পয়সা স্বাস্থ্য লাইফস্টাইল মিউচুয়াল ফান্ড ব্যবসা অন্যান্য শেয়ার বাজার টিভি সিরিয়াল

পয়লা জুন থেকে বন্ধ হবে গ্যাসের ভর্তুকি। ভর্তুকি পেতে সকলকে করতে হবে এই কাজ।

By banglahub

Published on: May 25, 2024

Follow Us

Gas subsidy will be stopped (গ্যাসের ভর্তুকি বন্ধ)

---Advertisement---

১ লা জুন ২০২৪ তারিখ থেকে এলপিজি সিলিন্ডারের ভর্তুকি বন্ধ হতে চলেছে। আজকের এই প্রতিবেদনটি পড়লেই ১ লা জুন থেকে গ্যাসের ভর্তুকি সংক্রান্ত সমস্ত প্রকার তথ্য আপনারা জেনে নিতে পারবেন।

১ লা জুন থেকে ভর্তুকি বন্ধ: ২০২৩ -এর শেষে কেন্দ্রীয় সরকারের তরফে সমগ্র ভারতে সাধারণ জনগণের উদ্দেশ্যে জানানো হয়েছিল যে, ৩১ শে ডিসেম্বর ২০২৩ তারিখের মধ্যে তাদের বায়োমেট্রিক প্রমাণীকরণের মাধ্যমে ই-কেওয়াইসি সম্পন্ন করতে হবে। কিন্তু পরবর্তীতে এই সময়সীমা বাড়িয়ে ৩১শে মে ২০২৪ করা হয়। আর এই নির্ধারিত সময়সীমার মধ্যে ই-কেওয়াইসি সম্পন্ন না করা হলে আগামী দিনে এলপিজি গ্রাহকরা ভর্তুকি পাবেন না বলেই জানা গিয়েছিল।

কিভাবে ই-কেওয়াইসি করাবেন: প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি যে, ই-কেওয়াইসি বা আধার লিঙ্ক করার ক্ষেত্রে গ্রাহকদের কোনরকম মূল্য দিতে হবে না। গ্রাহকরা বাড়িতে বসেই ইন্ডিয়ান অয়েলের অ্যাপ ডাউনলোড করেই আধার যাচাইকরণের মাধ্যমে ই-কেওয়াইসি সম্পন্ন করতে পারবেন। অন্যদিকে গ্রাহকরা গ্যাস ডিলারের অফিসে গিয়ে ফর্ম পূরণের মাধ্যমেও ই-কেওয়াইসি সম্পন্ন করতে পারবেন। এক্ষেত্রে ফর্মটিতে গ্রাহক নম্বর, স্বামী বা বাবার নাম সঠিকভাবে উল্লেখ করতে হবে এবং ফর্মের সাথে ঠিকানার প্রমাণপত্র জমা দিতে হবে।

আরও পড়ুন: এই প্রাইভেট স্কলারশিপে আবেদন করলে পাওয়া যাবে ১০০০০০ টাকার অনুদান, আবেদনের পদ্ধতি জেনে নিন।

ঠিকানার প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ডের মতো নথির পাশাপাশি পাসপোর্ট এবং রেশন কার্ডের জেরক্স কপি জমা দেওয়া যাবে। এর পাশাপাশি আরো জানা গিয়েছে যে, গ্রাহকদের বাড়ি গিয়ে গ্যাস সিলিন্ডার ডেলিভারি করার সময় ডেলিভারি কর্মীরাও আধার যাচাই করতে পারবেন। সুতরাং ডেলিভারি কর্মীদের সহায়তা নিয়ে আপনারা বাড়িতে বসেই কোনোরকম সমস্যা ছাড়াই ই-কেওয়াইসি সম্পন্ন করতে পারবেন।

বন্ধ হবে কালোবাজারি: ই-কেওয়াইসি সম্পন্ন করা হলে গ্রাহকদের সমস্ত তথ্য কেন্দ্রীয় সরকারের কাছে জমা থাকবে এবং পরবর্তীতে সিলিন্ডারের সঙ্গেও বায়োমেট্রিক লিংক করা হবে। যার জেরে আগামী দিনে কালোবাজারি অনেকাংশে কমবে বলেই দাবি করা হচ্ছে। ফলত আগামী দিনে প্রয়োজনশীল মানুষ সঠিক সময়ে সিলিন্ডার পাবেন।

Gas subsidy will be stopped (গ্যাসের ভর্তুকি বন্ধ)

অন্যদিকে ই-কেওয়াইসি সম্পন্ন করা হলে যে সমস্ত গ্রাহকরা বেআইনিভাবে ভর্তুকির সুবিধা নিচ্ছেন তাদেরও খুব সহজে চিহ্নিত করা সম্ভব হবে। সুতরাং আগামী দিনে যে সমস্ত গ্রাহকরা ই-কেওয়াইসি করেননি শুধুমাত্র তাদের ভর্তুকি বন্ধ হবে এমনটা নয়, যে সমস্ত গ্রাহকরা বেআইনিভাবে ভর্তুকি গ্রহণ করছেন তাদের ভর্তুকিও বন্ধ করে দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের তরফে।

, , , ,

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

পড়তে ভুলবেন না

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত