আবহাওয়া পশ্চিমবঙ্গ ভারত চাকরি রাশিফল আইপিএল আধ্যাত্মিক টাকা পয়সা স্বাস্থ্য লাইফস্টাইল মিউচুয়াল ফান্ড ব্যবসা অন্যান্য শেয়ার বাজার টিভি সিরিয়াল

হাবড়া স্টেশনের কাছে বড় বিপত্তি! বনগাঁ-শিয়ালদা শাখায় বন্ধ ট্রেন চলাচল

By banglahub

Published on: July 1, 2024

Follow Us

---Advertisement---

লোকাল ট্রেনে ফের একবার বিপত্তি। বিঘ্নিত বনগাঁ-শিয়ালদা শাখার ট্রেন চলাচল। বনগাঁ শাখার হাবড়া স্টেশনের কাছে ৩০ নম্বর রেল গেটটি গাড়ির ধাক্কায় ভেঙে গিয়েছিল। আর সেই রেল গেটটিই গিয়ে পড়ে ওভারহেডের তারে। তারপরেই আগুনের ফুলকি ছিটকে বের হতে থাকে। ফলে ট্রেনের যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হাবড়া পুরসভার চেয়ারম্যান।

বনাগাঁ-শিয়ালদা শাখায় ট্রাকের ধাক্কায় রেল গেট ভেঙে গিয়ে পড়ল ওভারহেডের তারে। ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ ডাউন লাইনের রেল চলাচল। জানা গিয়েছে, হাবড়া এলাকায় ৩০ নম্বর রেল গেটটি গাড়ির ধাক্কায় ভেঙে গিয়েছিল। রেল গেটটি গিয়ে পড়ে ওভারহেডের তারে। ফলে সেখান থেকে আগুনের ফুলকি বের হতে থাকে। এদিকে এরই মাঝে সেখানে পৌঁছয় ডাউন বনগাঁ-শিয়ালদা লোকাল। আগুনের ফুলকি দেখে চরম আতঙ্ক ছড়ায় ট্রেনের যাত্রীদের মধ্যে। তড়িঘড়ি ট্রেন থেকে লফিয়ে নামতে শুরু করেন যাত্রীরা। হুড়োহুড়িতে কয়েকজন আহত হয়েছেন বলেও স্থানীয় সূত্রে খবর।

WhatsApp Image 2024 07 01 at 10.09.28 AM

দ্রুত ঘটনার কথা ছড়িয়ে পড়ে এলাকায়। ফলে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় মানুষজন। পাশাপাশি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। ঘটনার জন্য রেলের গাফিলতিকেই দায়ী করেন তাঁরা। নারায়ণচন্দ্র সাহা বলেন, ‘একটা বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল সবাই। রেলগেটে ভেঙে ওভারহেডের তারে পড়েছে এবং সেখান থেকে আগুন ছিটকে এসেছে। যাত্রীরা ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েছিল। যাত্রীরা লাফিয়ে ট্রেন থেকে নামতে থাকে। যাত্রীদের টোটো, অটো এবং ভ্যানে করে শহরে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। রেলের কাছে অনুরোধ গোটা ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হোক।’

এর ফলে বড়সড় বিপদ ঘটে যেতে পারত বলেও মনে করছেন কেউ কেউ। ঘটনার জেরে বেশকিছুক্ষণ বন্ধ ট্রেন চলাচল। যদিও এদিন রবিবার, ছুটির দিন। তাই সপ্তাহের কাজের দিনের তুলনায় খুব স্বাভাবিকভাবেই যাত্রীদের ভিড় কম। কিন্তু তারপরেও যে সমস্ত মানুষ এদিন বিভিন্ন কারণে ট্রেনে সফর করছিলেন, তাঁদের এই ঘটনার জেরে ব্যাপক ভোগান্তির শিকার হতে হয়।

এই বিষয়ে পূর্ব রেলের মুখ্যজনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, একটি ট্রাক ধাক্কা মারার ফলে রেলগেটটি ওভারহডের তারের উপরে পড়েছে। বর্তমানে পাওয়ার ব্লক নিয়ে মেরামতির কাজ চলছে। ওই ট্রাক চালকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বলেও জানান কৌশিক মিত্র।

>রেল গেট ভেঙে পড়ল ওভারহেডের তারে

>দেখা গেল আগুনের ফুলকি

>বনগাঁ-শিয়ালদা শাখায় ব্যাহত ট্রেন চলাচল

আরোও পড়ুন:-

জুন মাস শেষ হয়ে গেল, সোমবার থেকে জুলাই মাস শুরু হবে। 

, , , , , , ,

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

পড়তে ভুলবেন না

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

Leave a Comment