আবহাওয়া পশ্চিমবঙ্গ ভারত চাকরি রাশিফল আইপিএল আধ্যাত্মিক টাকা পয়সা স্বাস্থ্য লাইফস্টাইল মিউচুয়াল ফান্ড ব্যবসা অন্যান্য শেয়ার বাজার টিভি সিরিয়াল

Mukesh Ambaniছেলের বিয়ের আগেই দরিদ্রদের গণবিবাহ দিলেন আম্বানি, উপহারের তালিকা জানলে চমকে উঠবেনগাঁটছড়া বাঁধলেন ৫০টি দম্পতি।

By banglahub

Published on: July 3, 2024

Follow Us

---Advertisement---

বাংলাহাব ডেক্স:-আগামী ১২ জুলাই মুম্বইয়ে গাঁটছড়া বাঁধবেন অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্ট। তার আগেই দরিদ্র যুবক-যুবতীদের গণবিবাহের আয়োজন করলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani) ও নীতা আম্বানি (Nita Ambani)। মহারাষ্ট্রের (Maharashtra) পালগড়ে বসল পঞ্চাশের বেশি জুটির বিয়ের আসর। রিলায়েন্স কর্পোরেট পার্কের অনুষ্ঠানে তাঁদের পরিবারের তরফে উপস্থিত ছিলেন প্রায় ৮০০ মানুষ।

এদিন গণবিবাহের অনুষ্ঠানে মুকেশ ও নীতা ছাড়াও আকাশ ও শ্লোকাও উপস্থিত ছিলেন। ছিলেন ইশা আম্বানি ও আনন্দ পিরামলও। প্রত্যেক নবদম্পতিকে সোনার গয়না উপহার দেওয়া হয়। যার মধ্যে ছিল মঙ্গলসূত্র, বিয়ের আংটি, নথ। এমনকী রুপোর নুপূর, চুটকিও উপহার পান তাঁরা। এছাড়াও প্রত্যেক নববধূর হাতে ১.০১ লক্ষ টাকার ‘স্ত্রীধন’ তুলে দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়। ঘর-গৃহস্থালীর সরঞ্জাম অর্থাৎ বাসনপত্র, মুদি সামগ্রী, গ্যাস স্টোভ, মিক্সার, পাখা, বালিশ, ম্যাট্রেসও উপহার দেওয়া হয়েছে নতুন দম্পতিদের। আয়োজন করা হয়েছিল বিরাট নৈশভোজেরও

WhatsApp Image 2024 07 03 at 9.20.16 PM

আগামী ১২ জুলাই মুম্বইতে আম্বানিপুত্রের বিয়ের আসর বসবে। হিন্দু বৈদিক মতে গাঁটছড়া বাঁধবেন অনন্ত (Anant Ambani)-রাধিকা (Radhika Merchant)। জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে তাঁদের বিয়ে হবে বলে জানা গিয়েছে। বিয়ের পরদিন শুভ আশীর্বাদ। তার পরের দিন মঙ্গল উৎসব অর্থাৎ ওয়েডিং রিসেপশনের আয়োজন করা হয়েছে। প্রত্যেকটি অনুষ্ঠানই জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজন করা হবে। অতিথিদের আমন্ত্রণ জানিয়েছেন সস্ত্রীক মুকেশ আম্বানি।

কার্ডে রয়েছে আম্বানি পরিবারের প্রত্যেক সদস্যের নাম। বিয়ের কার্ডে নজর কেড়েছে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া। লাল রঙের কার্ডে সোনালি বর্ডার, সেই বর্ডারের মধ্যে রয়েছে একাধিক দেবদেবীর ছবি। জানিয়ে দেওয়া হয়েছে, বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত সমস্ত অতিথিকেই ভারতীয় পোশাক পরতে হবে। আলাদা অনুষ্ঠানের জন্য বিশেষ ড্রেস কোড মেনে চলতে হবে অতিথিদের।

, , ,

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

পড়তে ভুলবেন না

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

Leave a Comment