আবহাওয়া পশ্চিমবঙ্গ ভারত চাকরি রাশিফল আইপিএল আধ্যাত্মিক টাকা পয়সা স্বাস্থ্য লাইফস্টাইল মিউচুয়াল ফান্ড ব্যবসা অন্যান্য শেয়ার বাজার টিভি সিরিয়াল

,

Rose Valley Refund On:রোজভ্যালি চিটফান্ডের টাকা ফেরত দেওয়া শুরু,জেনে নিন কারা কিভাবে পাবে?

By banglahub

Published on: August 7, 2024

Follow Us

---Advertisement---

যারা চিটফান্ডে (Chit Fund) টাকা রেখেছিলেন তাদের জন্য খুবই খুশির খবর । এবার তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফেরত (Refund) পেতে চলেছেন ।

বর্তমানে আপনারা জানেন রোজভ্যালি (Rose Valley), অ্যালকেমিস্ট (Alchemist) এছাড়াও অন্যান্য চিটফান্ডে (Chit Fund) টাকা ফেরত দেওয়ার অনলাইন আবেদন শুরু হয়েছে ।

ইতিমধ্যেই অনেকেই অনলাইনে টাকা ফেরত পাওয়ার আবেদন করেছেন ।যে সকল উপভোক্তারা অনলাইনে টাকা ফেরত এর আবেদন করেছেন তাদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ।

কবে টাকা ফেরত পাবেন, কাদেরকে প্রথমে টাকা ফেরত দেওয়া হবে, কত টাকা প্রথমে ফেরত দেওয়া হবে বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো।

WhatsApp Image 2024 08 07 at 11.02.11 AM

কোন চিটফান্ডের টাকা ফেরত দিচ্ছে:-

বর্তমানে অনেকগুলি চিটফান্ডের টাকা ফেরত দেওয়া চলছে,  আগে থেকেই অ্যালকেমিস্ট চিটফান্ডের (Alchemist Chit Fund) টাকা ফেরত দিচ্ছে। তবে নতুন করে রোজভ্যালি চিটফান্ডের (Rose Valley Chit Fund) টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে।

কি কি কাগজপত্র লাগবে:-

  • অরিজিনাল সার্টিফিকেটের কপি
  • অরিজিনাল অ্যাকনোলেজেমেন্ট কপি
  • Affidavit Documents ( যদি আপনার ডকুমেন্টস এবং সার্টিফিকেটের নাম আলাদা আলাদা থাকে সেক্ষেত্রে প্রয়োজন, না হলে লাগবে না)
  • আইডেন্টিটি প্রুফ হিসাবে যেকোনো একটি কাগজ (প্যান কার্ড / পাসপোর্ট /ভোটার কার্ড/ আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স)
  • ঠিকানার প্রমাণ হিসাবে যেকোনো একটি কাগজ (পাসপোর্ট/ ভোটার কার্ড /আধার কার্ড /ড্রাইভিং লাইসেন্স/ ইলেকট্রিক বিল/ টেলিফোন বিল /রেশন কার্ড)
  • ব্যাঙ্ক পাস বইয়ের প্রথম পাতার কপি
  • চেক বই অথবা cancel check এর কপি

টাকা ফেরত পাওয়ার আবেদন কিভাবে করবেন (Rose Valley Refund Online):-

  • সবার প্রথম যে কোন ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করবেন www.rosevalleyadc.com
  • তারপর থ্রি লাইনে ক্লিক করে Upload Certificate অপশনে ক্লিক করবেন
  • তারপর আপনার নাম, ঠিকানা, কত টাকা ফেরত পাবেন, ব্যাংকের তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে

গত ২৪ শে জুলাই আদালত নির্দেশ দেয় ইডির সিজ করা রোজ ভ্যালির ১৪ টি ফিক্সড ডিপোজিট বাবদ ১২ কোটি টাকা রোজভ্যালির কমিটিকে হস্তান্তর (ADC) করতে হবে ।

এই নির্দেশ মতো যখনই ইডি রোজভ্যালি কমিটিকে টাকা দিয়ে দেবে তারপর রোজভ্যালি কমিটি সেই টাকাগুলি যারা টাকা ফেরত এর আবেদন করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে থাকবে।

শুধু এই ১২ কোটি নয় জানা গিয়েছে রোজভ্যালির সম্পত্তি বিক্রি করে ইতিমধ্যেই ২১০০ কোটি টাকা পাওয়া গিয়েছে। সেই টাকাগুলিও ধাপে ধাপে উপভোক্তাদেরকে ফেরানো হবে ।

রোজভ্যালি কমিটির একজন সদস্য তথা আইনজীবী সুভাশিস চক্রবর্তী বলেন এডিসির একাউন্ট ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে ইডি ওই টাকা একাউন্টে জমা করলেই আমরা টাকা ফেরত এর একটি স্কিম তৈরি করবো । তারপর স্কিমটি হাইকোর্ট অনুমোদন করলে টাকা ফেরানোর কাজ শুরু হবে ।

রোজভ্যালির টাকা ফেরত পাওয়ার আবেদন লিংকCLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইট লিংকCLICK HERE

আশা করা যায় যাদের কম অংকের টাকা অর্থাৎ ২০০ টাকা থেকে ১০ হাজারের মধ্যে রয়েছে তাদের পুজোর আগেই কিছু কিছু টাকা ফেরত দেওয়া শুরু হয়ে যাবে। এই টাকা ফেরানোর প্রক্রিয়া ক্রমাগত চলতেই থাকবে, ধাপে ধাপে উপভোক্তাদেরকে টাকা দেওয়া হবে

কারা প্রথমে টাকা পাবে:-

মূলত যারা কম টাকা রেখেছিল অর্থাৎ ২০০ টাকা থেকে ১০ হাজার টাকার মধ্যে আমানতকারীরা তারা প্রথম ধাপে টাকা ফেরত পাবে। তারপর আস্তে আস্তে যারা বেশি টাকা রেখেছিল তাদেরকেও টাকা ফেরত দেওয়া হবে।

কত টাকা ফেরত দেওয়া হবে:-

মূলত আমানতকারীরা আসল যে টাকা রোজভ্যালি কোম্পানিতে রেখেছিল সেই আসল টাকা টুকুই ফেরত দেওয়া হবে । সুদ সমেত যে টাকা ফেরত পাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল রোজভ্যালি কোম্পানি সেই টাকা ফেরত দেওয়া হবে না।

, , ,

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

পড়তে ভুলবেন না

Army Canteen Recruitment 2026: অষ্টম শ্রেণী পাশে ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের বিজ্ঞপ্তি | মাল্টিটাকিং স্টাফ সবাই ওয়ালা চৌকিদার সিকিউরিটি গার্ড পদে নিয়োগ করা হবে ২০২৬

Army Canteen Recruitment 2026: অষ্টম শ্রেণী পাশে ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের বিজ্ঞপ্তি | মাল্টিটাকিং স্টাফ সবাই ওয়ালা চৌকিদার সিকিউরিটি গার্ড পদে নিয়োগ করা হবে ২০২৬

Saayoni Ghosh may Join Rebel MLAs Team- ঋজু দত্তের সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে চলছে চরম জল্পনা। তবে এবার কি সায়নী ঘোষক বিজেপিতে যোগদান করতে চলেছে

Saayoni Ghosh may Join Rebel MLAs Team- ঋজু দত্তের সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে চলছে চরম জল্পনা। তবে এবার কি সায়নী ঘোষক বিজেপিতে যোগদান করতে চলেছে

১০ই জুন ২০২৬ আজকের রাশিফল | এক নজরে দেখে নিন আজকের দিনটি কেমন যাবে আপনাদের

১০ই জুন ২০২৬ আজকের রাশিফল | এক নজরে দেখে নিন আজকের দিনটি কেমন যাবে আপনাদের

Assam Rifles Recruitment GD 2026। আসাম রাইফেলসে রিক্রুটমেন্ট ২০২৬

Assam Rifles Recruitment GD 2026। আসাম রাইফেলসে রিক্রুটমেন্ট ২০২৬

Air Force Group C Recruitment। লেয়ার ডিভিশন ক্লার্ক ও ড্রাইভার পদে নিয়োগ মাধ্যমিক পাস যোগ্যতায়

Air Force Group C Recruitment। লেয়ার ডিভিশন ক্লার্ক ও ড্রাইভার পদে নিয়োগ মাধ্যমিক পাস যোগ্যতায়

West Bengal Group-D Recruitment 2026 রাজ্যের পঞ্চায়েতে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো | ৬৬৫২টি শূন্য পদে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হল ?

West Bengal Group-D Recruitment 2026 রাজ্যের পঞ্চায়েতে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো | ৬৬৫২টি শূন্য পদে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হল ?

Leave a Comment