আবহাওয়া পশ্চিমবঙ্গ ভারত চাকরি রাশিফল আইপিএল আধ্যাত্মিক টাকা পয়সা স্বাস্থ্য লাইফস্টাইল মিউচুয়াল ফান্ড ব্যবসা অন্যান্য শেয়ার বাজার টিভি সিরিয়াল

২০১০ সালের পর ইস্যু করা সমস্ত OBC সার্টিফিকেট বাতিল ঘোষণা করলো হাইকোর্ট।

By banglahub

Published on: May 22, 2024

Follow Us

OBC Certificate Cancellation (OBC সার্টিফিকেট বাতিল)

---Advertisement---

ওবিসি সার্টিফিকেট নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের। এসএসসি দুর্নীতির সম্পূর্ণ প্যানেল বাতিল করার পর এবারে ২০১১ সাল থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত রাজ্যের তরফে ইস্যু করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করল কলকাতা হাইকোর্ট। ওবিসি সার্টিফিকেট এবং ওবিসি সম্প্রদায় ভুক্ত সাধারণ নাগরিকদের সংরক্ষণকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন তোলা হয়েছে বঙ্গের সাধারণ জনগণের তরফে। আজকের এই প্রতিবেদনে আমরা ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত হাইকোর্টের রায়, পরবর্তীতে ওবিসি সার্টিফিকেট ইস্যু করা যাবে কিনা, যারা ওবিসি সংরক্ষণ তালিকায় চাকরি পেয়েছেন তাদের পরিণতি সহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করেছি।

হাইকোর্টের রায়: ওবিসি সম্প্রদায়ের সংরক্ষণ সংক্রান্ত মামলায় হাইকোর্টের তরফে ২০১১ সাল থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত কার্যকর হওয়ার সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করার রায় প্রদান করা হয়েছে। গতকাল অর্থাৎ বুধবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে এই রায় ঘোষণা করা হয়। তবে ২০১১ সাল থেকে জারি হওয়ার সমস্ত প্রকার ওবিসি সার্টিফিকেট বাতিল করা হলেও ২০১০ সাল এবং তার আগে যে সমস্ত জাতি গোষ্ঠীকে ওবিসি সম্প্রদায় ভুক্ত করা হয়েছিল তাদের ওবিসি সার্টিফিকেট বহাল থাকছে এবং সর্বক্ষেত্রে গৃহীত হবে, এমনটাই জানানো হয়েছে হাইকোর্টের রায়ে।

পরবর্তীতে কি ওবিসি সার্টিফিকেট ইস্যু করা সম্ভব: গতকাল আদালতের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে ১৯৯৩ সালের আইন মেনে নতুন ওবিসি তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে এই তালিকা বিধানসভায় পেশ করা হবে এবং সেখান থেকে অনুমোদন মিললে তবেই নতুন করে ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হবে। সুতরাং ২০১০ সাল কিংবা তার আগে যে সমস্ত ব্যক্তিরা ওবিসি সার্টিফিকেট ইস্যু করেছিলেন তাদের ওবিসি সার্টিফিকেট সম্পূর্ণভাবে বৈধ হলেও তার পরবর্তী সময়ে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট কার্যকর করা হয়েছে আজ থেকে তার আর কোন মূল্য থাকলো না। আগামী দিনে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনের তরফে, নতুন তালিকা প্রস্তুত করার পর তাতে বিধানসভার অনুমোদন পেলে তবেই পুনরায় ওবিসি সার্টিফিকেট কার্যকর করা হবে।

আরও পড়ুন: প্রত্যেক মহিলা পাবে বছরে ১ লক্ষ টাকা। নতুন প্রকল্প হার মানাবে লক্ষ্মীর ভান্ডারের মত প্রকল্পকেও।

যারা ওবিসি সংরক্ষণ তালিকায় চাকরি পেয়েছিলেন তাদের কি হবে: হাইকোর্টের রায় অনুসারে যে সমস্ত ব্যক্তিরা ইতিপূর্বে ওবিসি সংরক্ষণ তালিকায় চাকরি পেয়েছেন তারা নিজেদের চাকরিতে বহাল থাকবেন। এমনকি ইতিমধ্যেই যে সমস্ত ব্যক্তিদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তাদেরও ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত কোনোরূপ সমস্যা সম্মুখীন হতে হবে না। তবে আগামী দিনে নতুন ওবিসি তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত ২০১১ সালের পর কার্যকর হওয়া কোন ওবিসি সার্টিফিকেটের মাধ্যমে কোনরূপ চাকরি পাওয়া সম্ভব নয়।

OBC Certificate Cancellation (OBC সার্টিফিকেট বাতিল)

কেন এই সিদ্ধান্ত গ্রহণ করা হলো: হঠাৎ করে প্রায় ১৪ বছর ধরে কার্যকর হওয়া ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়ায় সাধারণ মানুষের মধ্যে মূল যে প্রশ্নটি উঠে এসেছে তা হল, কেন হাইকোর্টের তরফে এই সিদ্ধান্ত গ্রহণ করা হলো? আর এই প্রশ্নের উত্তরে আদালতের তরফে জানানো হয়েছে যে, ২০১১ সাল থেকে শুরু করে ২০২৪ সালের মধ্যে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট কার্যকর করা হয়েছে তা সম্পূর্ণভাবে আইন মেনে বানানো হয়নি, আর তাতেই বিগত ১৪ বছর ধরে জারি হওয়া ওবিসি সার্টিফিকেট সম্পূর্ণভাবে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ।

, , , ,

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

পড়তে ভুলবেন না

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত