আবহাওয়া পশ্চিমবঙ্গ ভারত চাকরি রাশিফল আইপিএল আধ্যাত্মিক টাকা পয়সা স্বাস্থ্য লাইফস্টাইল মিউচুয়াল ফান্ড ব্যবসা অন্যান্য শেয়ার বাজার টিভি সিরিয়াল

আধার কার্ডের মোবাইল নাম্বার পরিবর্তন করুন এখন ঘরে বসে। জেনে নিন পদ্ধতি।

By banglahub

Published on: June 11, 2024

Follow Us

Aadhaar Card number change (আধার কার্ডের মোবাইল নাম্বার পরিবর্তন)

---Advertisement---

বর্তমান সময়ে দাঁড়িয়ে সমগ্র ভারতের সাধারণ জনগণের কাছে প্যান কার্ড কিংবা ভোটার কার্ডের মতো আধার কার্ডও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়িয়েছে। আর একইভাবে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় নানাবিধ কারণে নাগরিকদের আধার কার্ডে যে ফোন নম্বরটি সংযুক্ত রয়েছে সেটি আর তারা ব্যবহার করেন না, ফলত বিভিন্ন ক্ষেত্রে তাদের যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়। আর আজকের এই প্রতিবেদনে আমরা এই সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি।

মোবাইল নম্বর পরিবর্তন: UIDAI -এর তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যেকোন ভারতীয় নাগরিক যদি তার আধার কার্ডের মোবাইল নম্বরটি পরিবর্তন করতে চান তবে তার জন্য দুটি পদ্ধতি কার্যকর রয়েছে।

(ক) প্রথম পদ্ধতিটি অনুসরণ করলে আপনাকে UIDAI -এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার বাড়ির নিকটবর্তী আধার সেবা কেন্দ্রের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে এবং পরবর্তীতে আধার সেবা কেন্দ্রের কর্মীদের সহায়তায় আপনি আপনার আধার কার্ডে যুক্ত থাকা মোবাইল নম্বরটি পরিবর্তন করে নিতে পারবেন। এক্ষেত্রে আপনার আধার কার্ডের মোবাইল নম্বরটি পরিবর্তন করার জন্য আপনাকে প্রথমেই UIDAI -এর অফিসিয়াল ওয়েবসাইটএ যেতে হবে। এরপর হোম পেজের Get Aadhaar অপশনের আওতাধীন Book an Appointment অপশনে ক্লিক করুন। পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনার বাড়ির নিকটবর্তী আধার সেবা কেন্দ্রটি নির্বাচন করে নিয়ে Proceed to Book Appointment অপশনে ক্লিক করুন।

আরও পড়ুন: সম্পূর্ণ বিনামূল্যে টিভি চ্যানেল দেখার সুযোগ মিলবে এই প্রকল্পে, কিভাবে আবেদন জানাবেন? জেনে নিন।

তারপর আপনার সামনে আসা পেজটিতে আপনার মোবাইল নম্বরটি সঠিকভাবে লিখে ওটিপি ভেরিফিকেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করুন এবং পরবর্তী পেজে আপনার আধার নম্বর, নাম, জন্ম তারিখ, আধার সেন্টার সহ অন্যান্য তথ্যগুলি সঠিকভাবে পূরণ করে Next অপশনে ক্লিক করুন। পরবর্তীতে আপনি আপনার মোবাইল নম্বর সহ আর যে যে তথ্যগুলি পরিবর্তন করতে চাইছেন তা সিলেক্ট করে Next অপশনে ক্লিক করুন এবং আপনার পছন্দ অনুসারে তারিখ এবং সময় নির্বাচন করে পেমেন্টের প্রক্রিয়াটি সম্পন্ন করুন। পরবর্তীতে নির্ধারিত সময়ে আধার সেবা কেন্দ্রে গেলেই উক্ত কেন্দ্রের কর্মীদের সাহায্যে আপনি আপনার আধার নম্বরের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিংক রয়েছে তা পরিবর্তন করে নিতে পারবেন।

Aadhaar Card number change (আধার কার্ডের মোবাইল নাম্বার পরিবর্তন)

(খ) তবে আপনি যদি আধার সেবা কেন্দ্রে না দিয়ে বাড়িতে বসেই আপনার আধার কার্ডে যুক্ত থাকা মোবাইল নম্বরটি পরিবর্তন করতে চান তবে আপনাকে IPPB door step banking -এর অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে। এই ওয়েবসাইটের হোম পেজের একেবারে নিচের দিকে থাকা Service Request অপশনে ক্লিক করুন এবং পরবর্তী পৃষ্ঠায় থাকা Yes, I am an existing customer of Indian Post Payment Bank অপশনে ক্লিক করে পরবর্তী পেজে থাকা Aadhaar – Mobile update অপশনে ক্লিক করুন। এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে উল্লিখিত সমস্ত তথ্যগুলি সঠিকভাবে পূরণ করে Submit অপশনে ক্লিক করলেই আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে। আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার প্রায় ৭ দিনের মধ্যে আপনার বাড়িতে IPPB এর কর্মী আসবেন এবং আধার নম্বরের সঙ্গে যুক্ত ফোন নম্বরটি পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করবেন।

UIDAI -এর অফিসিয়াল ওয়েবসাইট: Link

IPPB -এর অফিসিয়াল ওয়েবসাইট: Link

, , , ,

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

পড়তে ভুলবেন না

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত