আবহাওয়া পশ্চিমবঙ্গ ভারত চাকরি রাশিফল আইপিএল আধ্যাত্মিক টাকা পয়সা স্বাস্থ্য লাইফস্টাইল মিউচুয়াল ফান্ড ব্যবসা অন্যান্য শেয়ার বাজার টিভি সিরিয়াল

পিএম কিষাণের ১৭ তম কিস্তির টাকা দেওয়া শুরু হলো, আপনি কবে পাবেন জেনে নিন।

By banglahub

Published on: June 19, 2024

Follow Us

PM Kisan 17th installment (পিএম কিষাণের ১৭ তম কিস্তির টাকা)

---Advertisement---

সমগ্র ভারতের কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে পিএম কিষাণ যোজনা লঞ্চ করা হয়েছিল। এই যোজনার আওতায় কৃষকদের প্রতি বছরে তিনটি কিস্তিতে মোট ৬ হাজার টাকার অনুদান দেয়া হয়ে থাকে। তবে চলতি বছরে লোকসভা নির্বাচনের আবহে এই যোজনার আওতায় অনুদান দেওয়া হবে না বলে জানানো হয়েছিল, যার ফলে ১৭ তম ইনস্টলমেন্টের টাকা কবে পাওয়া যাবে তা জানতে রীতিমতো উৎসুক হয়ে উঠেছিলেন সমগ্র দেশের কৃষকরা। আর এই প্রতিবেদনে কৃষকদের সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই হাজির হয়েছি আমরা। আজকের এই প্রতিবেদনটি পড়লেই আপনারা কবে পিএম কিষাণ যোজনা ১৭ তম ইনস্টলমেন্টের টাকা পাওয়া যাবে, কারা অতিরিক্ত অনুদান পাবেন, কারা অনুদান পাবেন না তা সম্পর্কিত সমস্ত প্রকার তথ্য জেনে নিতে পারবেন।

কবে মিলবে পিএম কিষাণ যোজনার টাকা: কেন্দ্রীয় সরকারের তরফে এক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সমগ্র দেশের কৃষকদের উদ্দেশ্যে জানানো হয়েছিল যে, গতকাল অর্থাৎ ১৮ ই জুন, ২০২৪ তারিখে সন্ধ্যা ৫:০০ টা থেকেই সমগ্র দেশের ৯.২৬ কোটি কৃষকের অ্যাকাউন্টে পিএম কিষাণ যোজনার ১৭ তম ইনস্টলমেন্টের অনুদান প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে। সুতরাং, আপনিও যদি পিএম কিষাণ যোজনার আওতাধীন একজন কৃষক হয়ে থাকেন তবে খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টেও কেন্দ্রীয় সরকারের তরফে ২০০০ টাকা ট্রান্সফার করা হবে।

প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি যে, পিএম কিষাণ যোজনার অনুদানের টাকা বেশ খানিকটা সময় নিয়েই কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। মূলত সমগ্র দেশ জুড়ে ৯.২৬ কোটি কৃষকের অ্যাকাউন্টে এই যোজনার টাকা ট্রান্সফার করা হবে। সুতরাং, প্রক্রিয়াটি বেশ সময়সাপেক্ষ। সুতরাং, পিএম কিষাণ যোজনার আওতায় অনুদানের টাকা পেতে দেরি হলেও চিন্তার কোনো কারণ নেই, আপনার ই-কেওয়াইসি সহ অন্যান্য সমস্ত তথ্য ঠিক থাকলে খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে পিএম কিষাণ যোজনার টাকা ট্রান্সফার করা হবে।

আরও পড়ুন: আবেদন করুন শৌচালয় যোজনায় এবং পেয়ে যান ১২ হাজার টাকার অনুদান

অতিরিক্ত অনুদান পাবেন কৃষকরা: লোকসভা নির্বাচনের পরই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের তরফে কৃষকদের জন্য বিশেষ চমক রাখা হয়েছে। এবারে পিএম কিষাণ যোজনার আওতাধীন বহু সংখ্যক কৃষক ১৭ তম ইনস্টলমেন্টের অনুদানের পাশাপাশি অতিরিক্ত ২ হাজার টাকা পেতে চলেছেন। অর্থাৎ এই যোজনার আওতাধীন প্রচুর সংখ্যক কৃষক চলতি জুন মাসে ৪০০০ টাকার অনুদান পাবেন, এমনটাই জানা গিয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে প্রকাশিত তথ্যে। কিন্তু কারা পাবেন এই অতিরিক্ত অনুদান?

এই প্রসঙ্গে বলতে হয় যে, কেন্দ্রীয় সরকারের তরফে সমগ্র ভারতের কৃষকদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, পিএম কিষাণ যোজনার ১৬ তম ইনস্টলমেন্টের টাকা ট্রান্সফারের সময়ে যে সমস্ত কৃষকরা ই-কেওয়াইসি সম্পন্ন করেননি তৎকালীন সময় তাদের অনুদান প্রদান করা হয়নি। কিন্তু বর্তমানে যদি ওই সমস্ত কৃষকরা নিজেদের ই-কেওয়াইসি সম্পন্ন করে থাকেন তবে তাদের ১৬ এবং ১৭ তম ইনস্টলমেন্টের টাকা এক সাথে প্রদান করা হবে অর্থাৎ সমগ্র দেশের প্রচুর সংখ্যক কৃষক পিএম কিষাণ যোজনার আওতায় এককালীন ৪ হাজার টাকার অনুদান পাবেন।

PM Kisan 17th installment (পিএম কিষাণের ১৭ তম কিস্তির টাকা)

কারা ১৭ তম ইনস্টলমেন্টের টাকা পাবেন না: কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে, যে সমস্ত কৃষকরা এখনো পর্যন্ত তাদের ই-কেওয়াইসি সম্পন্ন করেননি তারা কোনোভাবেই পিএম কিষাণ যোজনার আওতায় ১৭ তম ইনস্টলমেন্টের অনুদানের টাকা পাবেন না।

অফিসিয়াল ওয়েবসাইট: Link

, , , ,

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

পড়তে ভুলবেন না

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত