আবহাওয়া পশ্চিমবঙ্গ ভারত চাকরি রাশিফল আইপিএল আধ্যাত্মিক টাকা পয়সা স্বাস্থ্য লাইফস্টাইল মিউচুয়াল ফান্ড ব্যবসা অন্যান্য শেয়ার বাজার টিভি সিরিয়াল

যুবশ্রী প্রকল্পের আওতায় চাকরির সুযোগ। মাধ্যমিক পাশ যোগ্যতায় সরাসরি চাকরি।

By banglahub

Published on: May 11, 2024

Follow Us

Job Under Yuvasree Scheme (যুবশ্রী প্রকল্পের আওতায় চাকরি)

---Advertisement---

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে এক দারুণ সুখবর। এবারে কোনরকম পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে চাকরিপ্রার্থীদের কর্ম সংস্থানের নোটিশ প্রকাশ করা হলো। মূলত এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক -এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই চাকরিপ্রার্থীদের নিয়োগ সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি প্রকাশ্যে আনা হয়েছে। আজকের এই পোস্টটি পড়লেই আপনারা চাকরি ক্ষেত্রে আবেদনের জন্য আবশ্যক যোগ্যতা, বয়স, ইন্টারভিউয়ের স্থান সহ সমস্ত প্রকার তথ্য সম্পর্কে জানতে পারবেন।

কোন কোন পদে নিয়োগ হবে: ফিল্ড অফিসার, সিনিয়র ফিল্ড অফিসার, কালেকশন অফিসার, ব্রাঞ্চ ম্যানেজার
শূন্যপদের সংখ্যা: ১২৫ টি (ফিল্ড অফিসার – ৭৫ টি, সিনিয়র ফিল্ড অফিসার – ৩০ টি, কালেকশন অফিসার – ১০ টি, ব্রাঞ্চ ম্যানেজার – ১০ টি)

শিক্ষাগত যোগ্যতা:
১. ফিল্ড অফিসার এবং কালেকশন অফিসার পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী চাকরিপ্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে।
২. ব্রাঞ্চ ম্যানেজার পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী চাকরিপ্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আরও পড়ুন: SBI -এর নতুন স্কিম, অ্যাকাউন্টে ১০০০ টাকা জমা করলেই মিলবে ১৮২০ টাকা।

আবশ্যক যোগ্যতা:
১. ফিল্ড অফিসার, সিনিয়র ফিল্ড অফিসার এবং কালেকশন অফিসারের শূন্যপদের জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারী চাকরীপ্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হওয়া আবশ্যক। ব্রাঞ্চ ম্যানেজার পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ৩৪ বছরের মধ্যে হওয়া আবশ্যক।
২. ফিল্ড অফিসার এবং কালেকশন অফিসার পদে আবেদনের ক্ষেত্রে নতুন এবং অভিজ্ঞ উভয় ধরনের চাকরিপ্রার্থীরাই আবেদন জানাতে পারবেন।
৩. ব্রাঞ্চ ম্যানেজার পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী চাকরিপ্রার্থীর মাইক্রোফিন্যান্স বা ব্যাংকের অধীনে ১ বছরের জন্য ব্রাঞ্চ ম্যানেজার পদে কাজ করার অভিজ্ঞতা থাকা আবশ্যক।
৪. সিনিয়র ফিল্ড অফিসার পদে আবেদনের জন্য আবেদনকারী চাকরিপ্রার্থীর ১ বছর বা তার বেশি সময়ের জন্য এমএফআই পদে কাজ করার অভিজ্ঞতা থাকা আবশ্যক।

বেতন এবং অতিরিক্ত সুবিধা: চাকরির বিজ্ঞপ্তিতে নিয়োগকারী সংস্থার তরফে বেতন সম্পর্কে উল্লেখ করা হয়নি, তবে উপরোক্ত শূন্য পদগুলিতে কর্মরত কর্মীরা কোন কোন ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা পাবেন তা সম্পর্কে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। উপরোক্ত সমস্ত পদগুলিতে কর্মরত কর্মীরা ট্রাভেল অ্যালায়েন্স, ইএসআইসি, পিএফ, মোবাইল রিচার্জ -এর সুবিধা, পারফরম্যান্স ভিত্তিক ইন্সেন্টিভ, স্বাস্থ্য বীমা এবং দুর্ঘটনা জনিত বীমার সুবিধা পাবেন। এই সমস্ত সুবিধার পাশাপাশি শুধুমাত্র ফিল্ড অফিসার পদে কর্মরত কর্মীরা থাকার সুবিধা পাবেন।

Job Under Yuvasree Scheme (যুবশ্রী প্রকল্পের আওতায় চাকরি)

নিয়োগ প্রক্রিয়া: সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। ১৯ শে মে ২০২৪ তারিখে সকাল ৯ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত ইন্টারভিউ নেওয়া হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য অনুসারে বহরমপুরের মোহনা বাসস্ট্যান্ডের হোটেল রুদ্রতে চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে।

চাকুরীর স্থান: ইসলামপুর, নবগ্রাম, বেলডাঙা, হরিহরপাড়া, দেবগ্রাম, ডাকবাংলো রেজিনগর, করিমপুর, সাগরপাড়া, সাগরদিঘি, ভগবানগোলা, জিয়াগঞ্জ, সাতুই জঙ্গিপুর, সালার, রামপুরহাট, ভরতপুর, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম।

অফিসিয়াল নোটিফিকেশন: Link

অফিসিয়াল ওয়েবসাইট: Link

, , , ,

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

পড়তে ভুলবেন না

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত