আবহাওয়া পশ্চিমবঙ্গ ভারত চাকরি রাশিফল আইপিএল আধ্যাত্মিক টাকা পয়সা স্বাস্থ্য লাইফস্টাইল মিউচুয়াল ফান্ড ব্যবসা অন্যান্য শেয়ার বাজার টিভি সিরিয়াল

কলকাতা পুরনিগমে ১২৫ টি ইঞ্জিনিয়ার পদে চাকরির নিয়োগ। কারা কারা এই পদের জন্য যোগ্য তা জেনে নিন! 

By banglahub

Published on: September 9, 2025

Follow Us

Job recruitment for 125 engineer posts in Kolkata Municipal Corporation.(কলকাতা পুরনিগমে ১২৫ টি ইঞ্জিনিয়ার পদে চাকরির নিয়োগ।)

---Advertisement---

কলকাতা পুর নিগমে কাজের জন্য সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল / ইলেক্ট্রিক্যাল/মেকানিক্যাল) পদে ১২৫ জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। 

সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল): পলিটেকনিক থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশ ছেলেমেয়েরা যোগ্য। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও যোগ্য। বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে। মূল মাইনে পে ম্যাট্রিক্স ১২ অনুযায়ী। শূন্যপদ: ৭৮টি (জেনাঃ ৩১, ই.ডব্রু. এস. ৮, জেনাঃ প্রতিবন্ধী ৩, তাজাঃ ১৮, তঃউঃজাঃ ৫, ও.বি.সি. এ ক্যাটেগরি ৮, ও.বি.সি.-বি ৫)। বিজ্ঞপ্তি নং: 6 of 2025.

সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল): পলিটেকনিক থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশ ছেলেমেয়েরা যোগ্য। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও যোগ্য। বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে। মূল মাইনে পে ম্যাট্রিক্স ১২ অনুযায়ী। শূন্যপদ : ২৮টি (জেনাঃ ১২, ই.ডব্লু.এস. ৩, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৩, ও.বি.সি. এ ক্যাটেগরি ৩, ও.বি.সি.-বি ১)। বিজ্ঞপ্তি নং: 8 of 2025.

সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল): পলিটেকনিক থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশ ছেলেমেয়েরা যোগ্য। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও যোগ্য। বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে। মূল মাইনে পে ম্যাট্রিক্স ১২ অনুযায়ী। শূন্যপদ: ১৯টি (জেনাঃ ৬, ই.ডা.এস. ২, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ১,ও.বি.সি.-এ ক্যাটেগরি ১, ও.বি.সি.-বি ২, জেনা প্রতিবন্ধী ১)। বিজ্ঞপ্তি নং: 7 of 2025.

আরোও পড়ুন:- কৃষকদের জন্য ভারত সরকারের নতুন প্রকল্প – কীভাবে সুবিধা পাবেন?

সব পদের বেলায়ই বয়স হতে হবে ১-১-২০২৫’র হিসাবে ৩৭ বছরের মধ্যে। তপশিলী, প্রতিবন্ধী, ও.বি.সি. আর পুরসভায় কর্মরতরা যথারীতি বয়সে ছাড় পাবেন।

প্রার্থী বাছাই করবে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। প্রথমে এম.সি.কিউ, টাইপের লিখিত পরীক্ষা হবে কলকাতায়। ২০০ নম্বরের ১০০টি অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে। নেগেটিভ মার্কিং আছে। সময় থাকবে দেড় ঘন্টা। প্রশ্ন হবে ইংরিজিতে। সফল হলে ৪০ নম্বরের পার্সোন্যালিটি টেস্ট। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত সিলেবাস পরে আপলোড করা হবে ঐ ওয়েবসাইটে: www.mscwb.org – দরখাস্ত করবেন অনলাইনে, ২২ সেপ্টেম্বরের মধ্যে। এই ওয়েবসাইটে: www.mscwb.org এজন্য বৈধ ত্রুটি ই-মেল আই.ডি. থাকতে হবে। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দেওয়ার পর সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন পরীক্ষা ফী বাবদ ২০০ (তপশিলী, প্রতিবন্ধী হলে ৫০) টাকা জমা দেবেন অনলাইনে, ঐ বিলডেস্কে। Indiaideas.com Limited (Bill Desk). টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।

, , , ,

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

পড়তে ভুলবেন না

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত