আবহাওয়া পশ্চিমবঙ্গ ভারত চাকরি রাশিফল আইপিএল আধ্যাত্মিক টাকা পয়সা স্বাস্থ্য লাইফস্টাইল মিউচুয়াল ফান্ড ব্যবসা অন্যান্য শেয়ার বাজার টিভি সিরিয়াল

পুরোনো নোটের দিন শেষ, বাজারে আসবে নতুন ১০ টাকা ও ১০০ টাকার নোট।

By banglahub

Published on: May 3, 2024

Follow Us

Indian new 10 and 100 notes (নতুন ১০ টাকা ও ১০০ টাকার নোট)

---Advertisement---

সমগ্র ভারতের বিভিন্ন ক্ষেত্রে ১০ টাকার নোট বহুল প্রচলিত। কিন্তু বর্তমানে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে ১০ টাকার নোটের অবস্থা খুবই করুণ। যার ফলে বহু মানুষই বাজার চলতি এই সমস্ত ১০ টাকার নোট নিতে অস্বীকার করে, এমনকি অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় সাধারণ মানুষকে এই সমস্ত দুর্দশাগ্রস্ত ১০ টাকার নোটের বিনিময়ে জিনিস কিনতে গিয়ে যথেষ্ট নাজেহাল হতে হয়। আর তাই এবারে পুরোনো ১০ টাকার নোটের বদলে বাজারে আসতে চলেছে নতুন ধরনের ১০ টাকার নোট। তবে শুধুমাত্র ১০ টাকার নোটের ক্ষেত্রে নয় বদল আসতে চলেছে ১০০ টাকার নোটেও।

বাজার চলতি ১০ টাকার নোট কি অবৈধ: সমগ্র ভারতব্যাপী ১০ টাকার নতুন নোট কার্যকর করার নির্দেশিকা জারি করা হলে বহু মানুষই পুরোনো ১০ টাকার নোটের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আর এই প্রশ্নের উত্তরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে যে, বাজার চলতি প্রতিটি ১০ টাকার নোটই বৈধ। মূলত বাজার চলতি বেহাল অবস্থার ১০ টাকার নোট এবং তা সংক্রান্ত সমস্যা দূর করার জন্যই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

নোটের বদলে কয়েন: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে যে, যেহেতু ১০ টাকার নোটগুলি একেবারেই টেকসই নয় এবং তা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, তাই নোটের বদলে ১০ টাকার কয়েনের প্রচলন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে আগামী দিনে ভারতের বাজারে ১০ টাকার নোটের জায়গা গ্রহণ করবে ১০ টাকার কয়েন। যার কারণে প্রত্যেক বছর ১০ টাকার নোট ছাপানোর পরিমাণ কমাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এমনকি বর্তমানে দশ টাকার নোটের উৎপাদন প্রায় বন্ধ হওয়ার মুখে। সুতরাং কারোর কাছে যদি কোনা পুরনো, দুর্দশাগ্রস্ত ১০ টাকার নোট থাকে এবং তা বাজারে চালানো প্রায় অসম্ভব হয়ে ওঠে তবে তারা ব্যাংকে গিয়ে অনায়াসেই তা বদলে নিতে পারেন।।

আরও পড়ুন: রাজ্য সরকারের নতুন প্রকল্পে মিলবে ৫,০০০ টাকার অনুদান, কারা পাবেন এই টাকা জেনে নিন।

সমস্যা ১০০ টাকার নোটেও: তবে শুধুমাত্র ১০ টাকার নোট নিয়েই যে অভিযোগ উঠেছে এমনটা নয়, জনসাধারণের তরফে বারংবার ১০০ টাকার নতুন নোট নিয়েও অভিযোগ তোলা হয়েছে। নোটবন্দির পর চালু হওয়া ১০০ টাকার নোট নিয়ে বহুবার বিপদে পড়েছেন সাধারণ জনগণ। দুদিন যেতে না যেতেই ব্যাংক থেকে তোলা নতুন নোট ভেজা কাগজের মত মিইয়ে যাচ্ছে, যার ফলে তা বাজারে চালানো প্রায় অসম্ভব হয়ে উঠছে। এমনকি অনেকক্ষেত্রেই অসাবধানতা বশত ১০০ টাকার নোট ছিঁড়েও যাচ্ছে, স্বভাবতই এর মাশুল সাধারণ জনগণকেই গুনতে হচ্ছে।

নতুন ১০০ টাকার নোট: সাধারণ জনগণকে ১০০ টাকার নোটের এই সমস্যা থেকে মুক্তি দিতে রিজার্ভ ব্যাংকের তরফে আরো এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, আর তা হলো বাজারে ১০০ টাকার নতুন নোট লঞ্চ করা। কিন্তু কেমন দেখতে হবে সেই নোট? এই প্রশ্নের উত্তরে জানানো হয়েছে যে, ১০০ টাকার নোটের আকার, আকৃতি, রং, গান্ধিজীর ছবি, অশোক স্তম্ভ, সই কোনো কিছুতেই পরিবর্তন আনা হবে না, শুধু নোটের উপর বার্নিশের প্রলেপ লাগানো হবে যাতে তা খুব সহজেই মিইয়ে না যায় এবং টেকসই হয়।

মূলত সাধারণ মানুষকে যাতে বারংবার সমস্যার সম্মুখীন না হতে হয় তা নিশ্চিত করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি যে, দৃষ্টিহীন ব্যক্তিদের সহায়তার জন্য ১০০ টাকার নোটে বেশ কিছু নতুন বৈশিষ্ট্য যোগ করার কথাও প্রকাশ্যে আনা হয়েছে। মনে করা হচ্ছে, নোটের মাঝের ১০০ লেখাটি আরো মোটা করা হবে যাতে দৃষ্টিহীনরা অত্যন্ত সহজেই বুঝতে পারে এটি ১০০ টাকার নোট।

, , , ,

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

পড়তে ভুলবেন না

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত