আবহাওয়া পশ্চিমবঙ্গ ভারত চাকরি রাশিফল আইপিএল আধ্যাত্মিক টাকা পয়সা স্বাস্থ্য লাইফস্টাইল মিউচুয়াল ফান্ড ব্যবসা অন্যান্য শেয়ার বাজার টিভি সিরিয়াল

৩০০ টাকা কমলো গ্যাসের দাম, LPG সিলিন্ডারের নতুন দাম জেনে নিন।

By banglahub

Published on: April 7, 2024

Follow Us

LPG Gas price reduced (কমলো গ্যাসের দাম)

---Advertisement---

নতুন আর্থিক বছর শুরু হওয়ার পর থেকেই ভারতের সাধারণ জনগণের জন্য একের পর এক চমকের আয়োজন করেছে কেন্দ্রীয় সরকার। আর এবারে এলপিজি গ্যাসের দামে রাখা হয়েছে আরও এক বিশেষ চমক। লোকসভা নির্বাচনের ঠিক পূর্বেই আবারও কমানো হলো রান্নার ক্ষেত্রে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম। কেন্দ্রীয় সরকারের তরফে এই তথ্য প্রকাশের পর থেকেই কত টাকা গ্যাসের দাম কমানো হলো কিংবা কবে থেকে কম দামে গ্যাস পাওয়া যাবে তা জানতে রীতিমতো উৎসুক হয়ে উঠেছে সমগ্র ভারতের আপামর জনতা।

এলপিজি গ্যাসের নতুন দাম কত – কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জারি করা তথ্য অনুসারে জানা গিয়েছে যে, রান্নার ক্ষেত্রে ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩০০ টাকা কমানো হয়েছে। ইতিপূর্বে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৮২৯ টাকা কিন্তু বর্তমানে তার ৩০০ টাকা কমে ৫২৯ টাকায় দাঁড়িয়েছে, যদিও দেশের সমস্ত প্রান্তে এই দাম সমান নয়। কলকাতার রান্নার ক্ষেত্রে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৮২৯ টাকা বর্তমানে ৩০০ টাকা, কমে তা ৫২৯ টাকায় দাঁড়িয়েছে।

কারা এই সুবিধা পাবেন – কেন্দ্রীয় সরকারের তরফে গ্যাসের দাম সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনার পর থেকেই কারা এই বিশেষ সুবিধা পাবেন এ সংক্রান্ত প্রশ্ন বারংবার উঠে এসেছে ভারতীয় জনসাধারণের মধ্যে থেকে। আর এই প্রশ্নের উত্তরে জানিয়ে রাখি যে, উজ্জ্বলা যোজনার আওতাধীন মহিলারাই এই বিশেষ দামে গ্যাস কেনার সুবিধা পাবেন। অর্থাৎ উজ্জ্বলা যোজনার অধীনে থাকা মহিলাদের জন্যই এই বিশেষ ভর্তুকি ব্যবস্থা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।

Price of LPG cylinder

কবে থেকে গ্যাসের এই নতুন দাম কার্যকর হতে চলেছে – বিগত ১ লা এপ্রিল, ২০২৪ তারিখ থেকে অর্থাৎ নতুন আর্থিক বছর শুরু হওয়ার সাথে সাথেই উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত সাধারণ জনগণের জন্য এই নতুন দাম কার্যকর করা হয়েছে। সুতরাং, এই চলতি মাস থেকেই উজ্জ্বলা যোজনার অধীনস্থ মহিলারা মাত্র ৫০০ টাকার বিনিময়ে এলপিজি সিলিন্ডার ক্রয় করতে পারবেন।

কমেছে বাণিজ্যিক গ্যাসের দামও – শুধুমাত্র রান্নার ক্ষেত্রে ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমেছে এমনটা নয়, সমগ্র ভারতব্যাপী বাণিজ্যিক গ্যাসের দামও কমানো হয়েছে। কেন্দ্র সরকারের তরফ থেকে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, সমগ্র দেশব্যাপী কোথাও বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩০ টাকা, কোথাও আবার ৩১.৫ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ১ লা এপ্রিল থেকে কলকাতাতে বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম ১৯১১ টাকা থেকে কমিয়ে ১৮৭৯ টাকা করা হয়েছে।

আরও পড়ুন – বাড়িতে বসেই ভোট দিতে পারবেন এই সমস্ত ব্যাক্তি। আপনি বাড়িতে বসে ভোট দিতে পারবেন কিনা জেনে নিন।

সাধারণ জনগণের উদ্দেশ্যে আরো জানিয়ে রাখি যে, শুধুমাত্র বাড়িতে ব্যাবহৃত এলপিজি সিলিন্ডারের দাম নয়, ৫ কেজি ওজনের ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দামও কমানো হয়েছে। এএনআই রিপোর্ট অনুসারে, ১ লা এপ্রিল থেকে ৫ কেজি ওজনের ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দাম ৭.৫ টাকা কমানো হয়েছে এবং বর্তমানে সমগ্র দেশব্যাপী তা ৩০১ টাকায় বিকোচ্ছে। বর্তমানে ভারত জুড়ে বেড়ে চলা মূল্যবৃদ্ধির কারণে সাধারণ জনগণের পকেটে রীতিমতো টান পড়েছে, আর এমতাবস্থায় সমগ্র ভারতের সাধারণ নাগরিকদের পাশে দাঁড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের গৃহীত এই বিশেষ সিদ্ধান্ত রীতিমতো মন জিতেছে আমজনতার।

, , , ,

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

পড়তে ভুলবেন না

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত