আবহাওয়া পশ্চিমবঙ্গ ভারত চাকরি রাশিফল আইপিএল আধ্যাত্মিক টাকা পয়সা স্বাস্থ্য লাইফস্টাইল মিউচুয়াল ফান্ড ব্যবসা অন্যান্য শেয়ার বাজার টিভি সিরিয়াল

বাতিল করা হল NEET পরীক্ষা, আগামী দিনে কবে পরীক্ষা নেওয়া হবে, জেনে নিন।

By banglahub

Published on: June 15, 2024

Follow Us

NEET Exam Retaken (NEET পরীক্ষা)

---Advertisement---

সুপ্রিম কোর্টের আদেশে পুনরায় অনুষ্ঠিত হতে চলেছে NEET পরীক্ষা। আজ্ঞে হ্যাঁ, এমনটাই জানানো হয়েছে সর্বভারতীয় NEET পরীক্ষা আয়োজনকারী ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA -এর তরফে। আজকের এই প্রতিবেদনটি পড়লেই কেন পুনরায় নিয়ে পরীক্ষা গ্রহণ করা হবে, কবে পরীক্ষা গ্রহণ করা হবে, কাদের পুনরায় NEET পরীক্ষা দিতে হবে, কবে ফলাফল প্রকাশ করা হবে তা সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনারা জেনে নিতে পারবেন।

কেন পুনরায় আয়োজিত হতে চলেছে NEET পরীক্ষা: NEET ২০২৪ শুরু হওয়ার পর থেকেই পরীক্ষাকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়। সমগ্র দেশব্যাপী NEET পরীক্ষা আয়োজিত হলেও বেশ কয়েকটি রাজ্যে NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলেই দাবি তোলা হয়। তবে প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয় শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের দাবিতে থেমে থাকেনি, এই বিষয়টিকে কেন্দ্র করে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়। ইতিমধ্যেই প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়টি NTA -এর তরফে জল্পনা বলে উড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু সমগ্র ভারত জুড়ে ৬৭ জন ছাত্র-ছাত্রীর পরীক্ষার পূর্ণমান পাওয়ার বিষয়টি প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিতর্কের আগুনে ইন্ধন জোগাচ্ছে। শুধু তাই নয়, এর সঙ্গে গ্রেস মার্ক দেওয়ার বিষয়টি নিয়েও একাধিকবার প্রশ্ন তোলা হয়েছে। আর তাতেই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে যে সমস্ত NEET পরীক্ষার্থীদের গ্রেস মার্ক দেওয়া হয়েছে তাদের পুনরায় পরীক্ষা নেওয়ার জন্য আবারও NEET -এর ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন: আবেদন করুন জগদীশ বোস ন্যাশনাল স্কলারশিপে এবং পেয়ে যান ল্যাপটপ সহ পড়াশোনার সমস্ত খরচ।

কাদের পুনরায় NEET পরীক্ষা দিতে হবে: NTA -এর তরফে জানানো হয়েছে যে সমস্ত পরীক্ষার্থীদের অতিরিক্ত মার্কস অর্থাৎ গ্রেস মার্কস দেওয়া হয়েছিল তাদের পুনরায় NEET পরীক্ষা দিতে হবে, অথবা তাদের গ্রেস নম্বর বাদ দিয়ে মোট নম্বর গণনা করা হবে। NEET ২০২৪ -এর ক্ষেত্রে ১৫৬৩ জন ছাত্র-ছাত্রীকে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল এই সমস্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা পুনরায় পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের আগামী দিনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বলেই জানানো হয়েছে সুপ্রিম কোর্ট এবং NTA -এর তরফে। এর পাশাপাশি আরো জানানো হয়েছে যে, NTA এর তরফে যত দ্রুত সম্ভব এই ১৫৬৩ জন ছাত্র-ছাত্রীদের সঙ্গে ইমেইল মারফত যোগাযোগ করা হবে।

NEET Exam Retaken (NEET পরীক্ষা)

কবে আয়োজিত হতে চলেছে NEET পরীক্ষা: NTA -এর তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে আগামী ২৩ শে জুন তারিখে পরীক্ষা গ্রহণ করা হবে।

কবে রেজাল্ট প্রকাশ করা হবে: ৩০ শে জুনের মধ্যেই রেজাল্ট প্রকাশ করা হবে বলেই জানানো হয়েছে NTA -এর পক্ষ থেকে। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি যে, সুপ্রিমকোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে, পুনরায় NEET পরীক্ষা আয়োজন করার কারণে কোনভাবেই কাউন্সিলিংয়ের পদ্ধতিতে বাধা আসবে না। ফলত পূর্ব নির্ধারিত সময়ে অর্থাৎ ৬ ই জুলাই থেকে এমবিবিএস, বিডিএস এবং অন্যান্য পাঠক্রমের কাউন্সেলিং -এর প্রক্রিয়া শুরু হবে।

, , , ,

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

পড়তে ভুলবেন না

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত