নতুন অর্থনৈতিক বছর শুরু হওয়ার সাথে সাথেই সমগ্র ভারতব্যাপী বিভিন্ন ক্ষেত্রের নানাবিধ নিয়মে পরিবর্তন আনা হয়েছে। তেমনই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফেও ডেবিট কার্ড সংক্রান্ত নিয়মে এক বিশেষ পরিবর্তন করা হয়েছে। আপনিও যদি SBI -এর ডেবিট কার্ড বা এটিএম কার্ড ব্যবহার করে থাকেন তবে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ, বিগত ৩১ শে মার্চের পর থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে ডেবিট কার্ড সংক্রান্ত এক বিশেষ নিয়ম কার্যকর করা হয়েছে যা না জানলে আপনাকেও পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে হবে।
কোন বিশেষ নিয়ম কার্যকর করা হল – স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিশেষ নির্দেশিকা মারফত জানা গিয়েছে যে, নতুন আর্থিক বছরে বিভিন্ন ডেবিট কার্ডের রক্ষণাবেক্ষণ চার্জ ৭৫ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ১ লা এপ্রিল ২০২৪ তারিখ থেকেই এই অতিরিক্ত চার্জ কার্যকর করা হয়েছে।
কোন কার্ডের চার্জ কত টাকা বাড়ানো হলো – স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে গ্রাহকদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, আগামী দিনে ক্লাসিক, সিলভার, গ্লোবাল, কন্টাক্টলেস ডেবিট কার্ডের ক্ষেত্রে রক্ষণাবেক্ষণ চার্জ হিসেবে ২০০ টাকা + জিএসটি দিতে হবে। ইতিপূর্বে উপরোক্ত কার্ডগুলির ক্ষেত্রে ১২৫ টাকা + জিএসটি চার্জ নেওয়া হত তবে বর্তমানে নতুন নিয়ম অনুসারে তা বাড়িয়ে ২০০ টাকা + জিএসটি করা হয়েছে।

অন্যদিকে, যুবা, গোল্ড, কম্বো ডেবিট কার্ড, মাই কার্ড এর ক্ষেত্রে চার্জ ১৭৫ টাকা + জিএসটি থেকে বাড়িয়ে ২৫০ টাকা + জিএসটি করা হয়েছে। এর পাশাপাশি এই নির্দেশিকা অনুসারে আরো জানা গিয়েছে যে, SBI প্লাটিনাম ডেবিট কার্ডধারকদের এখন ২৫০ টাকার পরিবর্তে ৩২৫ টাকা + জিএসটি চার্জ দিতে হবে। শুধু তাই নয় এই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে, বার্ষিক প্রাইড এবং প্রিমিয়াম বিজনেস ডেবিট কার্ডের চার্জ ৩৫০ টাকা থেকে বাড়িয়ে ৪২৫ টাকা + জিএসটি করা হয়েছে ।
থাকছেনা রিওয়ার্ড এর সুবিধা – শুধুমাত্র ডেবিট কার্ডের নিয়মেই যে পরিবর্তন আনা হয়েছে তা নয়, ডেবিট কার্ডের পাশাপাশি পরিবর্তন আনা হয়েছে ক্রেডিট কার্ড -এর রিওয়ার্ড পয়েন্টের ক্ষেত্রেও। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরকে জানানো হয়েছে যে, ১ লা এপ্রিল থেকে কিছু বিশেষ ক্রেডিট কার্ড ইউজাররা রেট মেকিংয়ে আর রিওয়ার্ড-পয়েন্টের সুবিধা পাবেন না।
আরও পড়ুন – সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে রাজ্যে শিক্ষক নিয়োগ। হাতে সময় আর মাত্র ২ দিন।
রিওয়ার্ড পয়েন্টের মেয়াদ ১৫ ই এপ্রিল – স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ক্রেডিট কার্ড সংক্রান্ত এই নির্দেশিকা প্রকাশের পর যে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে তা হল, এই রিওয়ার্ড পয়েন্টগুলি কতদিন পর্যন্ত ব্যবহার করা যাবে। আর এই প্রশ্নের উত্তরে জানিয়ে রাখি যে, আগত ১৫ ই এপ্রিল ২০২৪ তারিখে এই সমস্ত রিওয়ার্ড পয়েন্টগুলির বৈধতা শেষ হয়ে যাবে।
অর্থাৎ যে সমস্ত ক্রেডিট কার্ড হোল্ডাররা টাকা মেটানোর জন্য এই সমস্ত রিওয়ার্ড পয়েন্টগুলি ব্যবহার করে থাকেন তারা আগত ১৫ ই এপ্রিল ২০২৪ তারিখের পর কোনোভাবেই এই রিওয়ার্ড পয়েন্টগুলি ব্যবহার করতে পারবেন না। SBI -এর এই বিশেষ সিদ্ধান্তের ফলে আগামী দিনে ক্রেডিট কার্ড হোল্ডাররা যথেষ্ট সমস্যার সম্মুখীন হবেন এমনটাই মনে করা হচ্ছে অর্থনৈতিক মহলের বিশিষ্ট ব্যক্তিত্বদের তরফে। সমগ্র ভারতের প্রচুর সংখ্যক সাধারণ মানুষ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে জড়িত রয়েছেন, ফলত SBI -এর তরফে গৃহীত এই সিদ্ধান্ত ভারতীয় আমজনতার জীবনে যে এক বিরাট পরিবর্তন আনতে চলেছে তা বলার আর অপেক্ষা রাখে না।
SBI, SBI Debit Card, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।
