আবহাওয়া পশ্চিমবঙ্গ ভারত চাকরি রাশিফল আইপিএল আধ্যাত্মিক টাকা পয়সা স্বাস্থ্য লাইফস্টাইল মিউচুয়াল ফান্ড ব্যবসা অন্যান্য শেয়ার বাজার টিভি সিরিয়াল

এবার ৮৫ দিনের গরমের ছুটি পেতে পারে ছাত্র-ছাত্রীরা। নয়া আপডেট জেনে নিন।

By banglahub

Published on: April 23, 2024

Follow Us

85 Days Vacation in state schools (৮৫ দিনের গরমের ছুটি)

---Advertisement---

বৈশাখের শুরুতেই গরমের কারণে সমগ্র বঙ্গবাসীর নাজেহাল অবস্থা। বাংলা নববর্ষ শুরু হতে না হতেই গরমের তীব্র দ্রাবদাহ এবং তাপ প্রবাহের কারণে সমগ্র পশ্চিমবঙ্গের নাগরিকদের রীতিমতো কাহিল অবস্থা। আর এই পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের শারীরিক সুস্থতার বিষয়টি মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে গরমের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এবারে গরমের ছুটিকে কেন্দ্র করে শিক্ষকদের তরফ থেকে এক নতুন দাবি তোলা হয়েছে। শিক্ষকদের তরফে বক্তব্য রাখা হয়েছে যে, রাজ্য সরকারের তরফে ৮৫ দিনের জন্য গরমের ছুটি প্রদান করা হোক।

অনির্দিষ্টকালের ছুটি: রাজ্য সরকারের তরফে প্রকাশিত নির্দেশিকা অনুসারে, ২২ এপ্রিল অর্থাৎ গতকাল থেকেই রাজ্যের সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে গরমের ছুটি কার্যকর করা হয়েছে। তবে ইতিপূর্বে রাজ্য সরকারের তরফ থেকে ৬ ই মে ২০২৪ তারিখ থেকে শুরু করে ২ রা জুন ২০২৪ তারিখ পর্যন্ত গরমের ছুটি কার্যকর করা হয়েছিল, তবে বর্তমানে তাপ প্রবাহের কারণে গতকাল থেকেই গরমের ছুটি কার্যকর করা হয়েছে এবং তা অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে বলেই জানা গিয়েছে।

গুরুত্বপূর্ণ খবর: উচ্চমাধ্যমিক পাশে ১৯ হাজার টাকা বেতনের চাকরি দিচ্ছে এই সরকারি সংস্থা। আবেদন করুন অনলাইনে।

৮৫ দিনের ছুটির দাবি: রাজ্য সরকারের তরফে অনির্দিষ্টকালের জন্য গরমের ছুটি কার্যকর করা হলে শিক্ষকের একাংশ বাম আমলের মত ৮৫ দিনের ছুটি ফেরানোর দাবি তুলেছেন। তারা জানিয়েছেন যে, বছরে ৬৫ দিন স্কুলে ছুটি থাকে, যার মধ্যে কিনা মাত্র ১০ দিন বরাদ্দ থাকে গরমের ছুটির জন্যে। কিন্তু বর্তমান সময়ে অত্যধিক গরম এবং তার প্রবাহের কারণে কোনোভাবেই রাজ্যের স্কুলগুলিতে পঠনপাঠন চালানো সম্ভব নয়। ফলত এই ১০ দিনের গরমের ছুটি কিংবা অনির্দিষ্টকালের জন্য গরমের ছুটি কার্যকর করার পরিবর্তে বাম আমলের মত ৮৫ দিনের গরমের ছুটি কার্যকর করার দাবি তুলেছেন তারা। তারা আরো জানিয়েছেন যে, তাপপ্রবাহ এবং গরমের কারণে ছাত্র-ছাত্রীদের শরীর খারাপ হওয়ার যথেষ্ট সম্ভাবনা থেকে যায়, এমনকি হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা পর্যন্ত রয়ে যায়, যা তাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক, আর তাতেই রাজ্যের শিক্ষকমহল এই দাবি তুলেছেন বলে জানা গিয়েছে।

আবেদন এবং চিঠি: গ্রীষ্মের ছুটির সময়সীমা বাড়িয়ে ৮৫ দিন করার জন্য রাজ্যের শিক্ষকরা শুধুমাত্র দাবি তুলেছেন এমনটা নয়, অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন -এর তরফে তাদের দাবি জানিয়ে শিক্ষা দপ্তরকে চিঠিও লেখা হয়েছে। শিক্ষক নেতা নবকুমার কর্মকারের মতে, পশ্চিমবঙ্গের গরম এবং রাজ্যব্যাপী চলতে থাকা তাপপ্রবাহকে নজরে রেখে রাজ্য সরকারের দরকার নির্ধারিত ১০ দিনের গরমের ছুটি কোনোভাবেই কাম্য নয়। এর পাশাপাশি তিনি গরমের ছুটির সময়কাল নিয়েও প্রশ্ন তুলেছেন। যদিও এখনো পর্যন্ত শিক্ষকদের চিঠির প্রত্যুত্তরে শিক্ষা দপ্তরের তরফে কোনরূপ নির্দেশিকা জারি করা হয়নি, এমনকি শিক্ষকরা যে যে দাবী তুলেছেন তারও কোন প্রশ্ন উত্তর দেওয়া হয়নি।

Summer Vacation

৮৫ দিনের ছুটি কি মঞ্জুর হবে: ছাত্র-ছাত্রীদের শরীর এবং সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে শিক্ষকের তরফ থেকে যে দাবিগুলি তোলা হয়েছে তার উত্তরে এখনো পর্যন্ত রাজ্য সরকার কিংবা শিক্ষা দপ্তরের তরফে কোনরূপ উত্তর দেওয়া হয়নি। তবে অনেকেই মনে করছেন শিক্ষকদের এই দাবিগুলি শিক্ষা দপ্তরের কর্মকর্তারা যথেষ্টভাবে পর্যালোচনা করবেন এবং পরবর্তীতে এর নিরিখে যথোচিত পদক্ষেপ নেবেন। অন্যদিকে অভিভাবকদের একাংশের মতে, ক্রমান্বয়ে বাড়তে থাকা তাপমাত্রা এবং তাপ প্রবাহের বিষয়টিকে মাথায় রেখে রাজ্য সরকারের তরফে খুব শীঘ্রই ৮৫ দিনের ছুটি মঞ্জুর করা হবে। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনরূপ মত প্রকাশ করা হয়নি। আর যতদিন না পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো রূপ মতপ্রকাশ না করা হচ্ছে ততদিন পর্যন্ত রাজ্যের সরকারী এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে অনির্দিষ্টকালের জন্য গরমের ছুটি বহাল থাকতে চলেছে।

, , , ,

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

পড়তে ভুলবেন না

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত