আবহাওয়া পশ্চিমবঙ্গ ভারত চাকরি রাশিফল আইপিএল আধ্যাত্মিক টাকা পয়সা স্বাস্থ্য লাইফস্টাইল মিউচুয়াল ফান্ড ব্যবসা অন্যান্য শেয়ার বাজার টিভি সিরিয়াল

বাড়িতে বসেই ভোট দিতে পারবেন এই সমস্ত ব্যাক্তি। আপনি বাড়িতে বসে ভোট দিতে পারবেন কিনা জেনে নিন।

By banglahub

Published on: April 6, 2024

Follow Us

Now all these people can give their vote sitting at home (বাড়িতে বসেই ভোট দিতে পারবেন এই সমস্ত ব্যাক্তি)

---Advertisement---

এই লোকসভা ভোট উপলক্ষ্যে সাধারণ নাগরিকদের জন্য এক বিশেষ ব্যবস্থা কার্যকর করা হলো কমিশনের তরফে। সমগ্র রাজ্যের সাধারণ জনগণের সুবিধার্থে জানানো হয়েছে যে, আগামী দিনে পশ্চিমবঙ্গের নাগরিকরা বাড়িতে বসেই ভোটদান করতে পারবেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই তথ্য প্রকাশ্যে আনার পর থেকেই আগামী দিনে কারা বাড়িতে বসে ভোটদান করতে পারবেন এবং কবে থেকে ভোটদানের প্রক্রিয়া শুরু করা হবে তা নিয়ে সমগ্র বাংলার সাধারণ মানুষের মধ্যে নানাবিধ চর্চার সূত্রপাত ঘটেছে।

কবে থেকে শুরু হবে বাড়িতে বসে ভোটদান – রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, যে সমস্ত নাগরিকরা বাড়িতে বসে ভোটদান করবেন তাদের প্রথম দফার ভোটগ্রহণ চলবে ৫ ই এপ্রিল ২০২৪ তারিখ থেকে ১৪ ই এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত।

কারা বাড়িতে বসে ভোটদান করতে পারবেন – সমগ্র বাংলার সাধারণ জনগণের সুবিধার্থে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক -এর দপ্তর থেকে জানানো হয়েছে যে, রাজ্যজুড়ে ৮৫ বছরের বেশি বয়সি যে সমস্ত নাগরিকরা রয়েছেন তারা বাড়িতে বসে ভোটদানের সুবিধা পাবেন। এছাড়াও দৃষ্টিহীন নাগরিকরা, ৪০ শতাংশেরও বেশি প্রতিবন্ধী নাগরিকরা এবং করোনা আক্রান্ত নাগরিকরা বাড়িতে বসে ভোটদানের সুবিধা পাবেন। ১৯ শে এপ্রিল পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোট রয়েছে আর ওইদিন কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভোট গ্রহণ করা হবে। বাড়িতে বসে ভোটদান প্রসঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক -এর তরফে জানানো হয়েছে যে, রাজ্যব্যাপী ৮৫ বছরের বেশি বয়সি ভোটার রয়েছেন ৪ লক্ষ ৭৮ হাজার ৭১৯ জন।

আরও পড়ুন – লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করবেন কিভাবে? জেনে নিন সমস্ত পদ্ধতি।

এই সমস্ত ভোটারের মধ্যে ১০১ বছরের বেশি বয়সি ভোটারের সংখ্যা ৩,৫৪১। এক্ষেত্রে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ১০১ বছর বয়সী ভোটারের সংখ্যা সর্বাধিক, এই কেন্দ্রে ৩০৯ জন ১০১ বছর বয়সে ভোটার রয়েছেন। অন্যদিকে কলকাতাতে ১০১ বছর বয়সে ভোটারের সংখ্যা সর্বনিম্ন। পরিসংখ্যান অনুসারে, কলকাতায় মাত্র ১১ জন ১০১ বছর বয়সে ভোটার রয়েছেন। শুধু তাই নয় এর পাশাপাশি আরো জানা গিয়েছে যে, সমগ্র রাজ্যে ৭২ হাজার ৩০৯ জন দৃষ্টিহীন প্রতিবন্ধী ভোটার রয়েছে। আর এই সমস্ত ভোটারদের ভোটদানের সুবিধার্থেই বাড়িতে বসে ভোটদানের এই বিশেষ সুবিধা কার্যকর করা হয়েছে।

কিভাবে ভোট দান সম্পন্ন করা হবে – অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী -এর তরফে জানানো হয়েছে যে, ৮৫ বছরের বেশি বয়সী ব্যক্তি কিংবা যারা ৪০ শতাংশেরও বেশি প্রতিবন্ধী ব্যক্তি অথবা দৃষ্টিহীন প্রতিবন্ধী ব্যক্তিরা যদি বাড়িতে বসেই ভোটদানে ইচ্ছুক হয়ে থাকেন তবে তাদের আবেদন জানাতে হবে। আর তাদের আবেদন মঞ্জুর হলে এক বিশেষ প্রক্রিয়া মারফত বাড়িতে বসে ভোটদানের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। উপরোক্ত ব্যক্তিদের বাড়িতে বসেই ভোটদানের আবেদন মঞ্জুর করা হলে তাদের বাড়িতে ২ জন নির্বাচনী আধিকারিক, একজন ভিডিওগ্রাফার এবং নিরাপত্তা রক্ষীর দল যাবে এবং নির্দিষ্ট নিয়ম মেনেই ভোটদানের প্রক্রিয়া সম্পন্ন করবেন তারা। এর পাশাপাশি আরো জানানো হয়েছে যে, যারা বাড়িতে বসে ভোটদান করবেন তাদের তালিকা থাকবে কেন্দ্রের প্রার্থীর কাছে। মূলত স্বচ্ছতা বজায় রাখার জন্যই এইরূপ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেই জানা গিয়েছে।

, , , ,

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

পড়তে ভুলবেন না

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত