আবহাওয়া পশ্চিমবঙ্গ ভারত চাকরি রাশিফল আইপিএল আধ্যাত্মিক টাকা পয়সা স্বাস্থ্য লাইফস্টাইল মিউচুয়াল ফান্ড ব্যবসা অন্যান্য শেয়ার বাজার টিভি সিরিয়াল

১৪ ই জুনের পর পুরোনো সমস্ত আধার কার্ড বাতিল হবে? কি জানালো UIDAI

By banglahub

Published on: May 23, 2024

Follow Us

Aadhaar Card Cancelled (আধার কার্ড বাতিল)

---Advertisement---

আধার কার্ড নিয়ে উঠে এলো বড় আপডেট, বিভিন্ন সূত্রের তরফে দাবী করা হয়েছে যে, আগামী ১৪ জুনের পর পুরোনো আধার কার্ড বাতিল হতে চলেছে। আপনিও যদি আধার কার্ডের বৈধতা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে চিন্তিত হয়ে থাকেন তবে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য। আজকের এই প্রতিবেদনটি পড়লে আপনি আগামী ১৪ ই জুনের পর থেকে আধার কার্ড বাতিল হচ্ছে কিনা তা সংক্রান্ত সমস্ত প্রকার তথ্য সম্পর্কে জানতে পারবেন।

সত্যি কি বাতিল হবে আধার কার্ড: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমগ্র দেশের সাধারণ জনগণের কাছে বার্তা পৌঁছেছে আগামী ১৪ ই জুন ২০২৪ তারিখের পর থেকে পুরোনো আধার কার্ড বাতিল হয়ে যাবে। যার জেরে আধার প্রদানকারী সংস্থা UIDAI -এর তরফে জানানো হয়েছে যে, ১৪ ই জুনের পর কোনো প্রকার আধার কার্ড বাতিল করা হবে না।

এক্ষেত্রে আরো জানানো হয়েছে যে, ১০ বছর পূর্বে যে সমস্ত আধার কার্ডগুলি জারি করা হয়েছিল এবং এখনো পর্যন্ত একবারও যে সমস্ত আধার কার্ডগুলিকে আপডেট করা হয়নি আগামী ১৪ ই জুনের পর সেই সমস্ত আধার কার্ডগুলিকে বাধ্যতামূলকভাবে আপডেট করতে হবে। সুতরাং ১৪ ই জুনের পর ১০ বছরের পুরোনো আধার কার্ডগুলিকে আপডেট না করা হলে সেটিকে পরিচয়পত্রের রূপে ব্যবহারের ক্ষেত্রে নাগরিকদের বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হতে হবে। এমনকি আধার কার্ড আপডেট না করা হলে নাগরিকরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফে কার্যকরী বিভিন্ন প্রকার প্রকল্পের আওতায় অনুদান পাওয়ার ক্ষেত্রেও নানাভাবে সমস্যার সম্মুখীন হবেন।

আরও পড়ুন: ২০১০ সালের পর ইস্যু করা সমস্ত OBC সার্টিফিকেট বাতিল ঘোষণা করলো হাইকোর্ট।

মিলবে না বিনামূল্যের আপডেটের সুযোগ: UIDAI -এর তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, সংস্থার তরফে সমগ্র দেশের সাধারণ জনগণের উদ্দেশ্যে জানানো হয়েছিল যে, যে সমস্ত আধার কার্ডগুলি ১০ বছর পূর্বে জারি করা হয়েছে এবং তার পরবর্তীতে যদি ওই আধার কার্ডগুলিকে আপডেট না করা হয়ে থাকে তবে আগামী ১৪ ই জুন ২০২৪ তারিখ পর্যন্ত এই সমস্ত আধার কার্ডগুলিকে সম্পূর্ণ বিনামূল্যে আপডেটের সুযোগ মিলবে। কিন্তু তারপর থেকে নাগরিকরা বিনামূল্যে আধার আপডেটের সুযোগ হারাবেন।

Aadhaar Card Cancelled (আধার কার্ড বাতিল)

সুতরাং আপনার আধার কার্ডটিও যদি ১০ বছরের পুরোনো হয়ে থাকে এবং আপনি এখনো পর্যন্ত আপনার আধার কার্ডটি আপডেট না করে থাকেন তবে আপনার হাতে এখনো প্রায় ২০ দিনেরও অধিক সময় রয়েছে, যত দ্রুত সম্ভব সম্পূর্ণ বিনামূল্যে আধার আপডেট করে নিন। এক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র জমা করার মাধ্যমে আপনি আধারের বায়োমেট্রিক আপডেট থেকে শুরু করে নিজের নাম, ঠিকানা, বয়সের মত বিষয়গুলি পরিবর্তন করতে পারবেন। পরবর্তীতে UIDAI -এর তরফে বিনামূল্যে আপডেটের সুযোগ বন্ধ করা হলে আপনাকে নির্ধারিত মূল্য দিয়ে আধার আপডেট করতে হবে।

, , , ,

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

পড়তে ভুলবেন না

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত