গ্যারান্টি যুক্ত রিটার্ন পাবার আশায় সমগ্র দেশের অধিকাংশ সাধারণ জনগণই পোস্ট অফিসের বিভিন্ন প্রকার স্কিমের আওতায় বিনিয়োগ করে থাকেন। আর তাতেই এই সমস্ত স্কিমের আওতায় বিনিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে পোস্ট অফিস সংক্রান্ত এই সমস্ত স্কিমগুলিকে কেন্দ্র করে নতুন নিয়ম কার্যকর করা হলো। আজকের এই প্রতিবেদনে আমরা পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে বিনিয়োগের ক্ষেত্রে কোন কোন নতুন নিয়ম কার্যকর করা হতে চলেছে, অতিরিক্ত লেনদেনের ক্ষেত্রে কি সমস্যা হতে পারে তা সংক্রান্ত সমস্ত প্রকার তথ্য তুলে ধরতে চলেছি।
ক্রস চেক করা হবে গ্রাহকদের সমস্ত নথি: বিগত ২০২৩ সালে ইন্ডিয়ান পোস্টের পক্ষ থেকে এক বিশেষ নিয়ম কার্যকর করা হয়েছিল, যাতে বলা হয়েছিল, পোস্ট অফিসের যেকোনো ক্ষেত্রে বিনিয়োগের জন্য প্যান কার্ড থাকা আবশ্যক। বর্তমানে এই নিয়মের পাশাপাশি ইন্ডিয়ান পোস্টের তরফে আরো এক নিয়ম কার্যকর করে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, বিনিয়োগকারীদের প্যান এবং আধার কার্ডের তথ্য যাচাই করে দেখবে ভারতীয় ডাক বিভাগ।
তথ্য নামের মিললেই সমস্যা: পোস্ট অফিসে বিনিয়োগের ক্ষেত্রে যদি কোন ব্যক্তির প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের তথ্য না মেলে অথবা প্যান কার্ড ও আধার কার্ড লিংক না থাকে তবে উক্ত ব্যক্তি আর কোনোভাবেই পোস্ট অফিসের স্কিমগুলির আওতায় বিনিয়োগ করতে পারবেন না।
১ লা মে ২০২৪ তারিখ থেকে প্যান কার্ডের বৈধতা সংক্রান্ত সিস্টেমে সংশোধন করা হয়, আর তাতেই বিগত ৭ ই মে ২০২৪ তারিখ থেকে পিপিএফ বা এনএসসির মত ছোট সঞ্চয় প্রকল্প গুলিতে বিনিয়োগ করার ক্ষেত্রে প্যান কার্ড এবং আধার কার্ডের তথ্য যাচাই করেছে ইন্ডিয়ান পোস্ট, এমনটাই জানা গিয়েছে পোস্ট অফিসের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি মারফত।
বেশি টাকা জমা রাখলেই বিপদ: পোস্ট অফিসের তরফে প্রকাশিত তথ্য জানা গিয়েছে যে, হঠাৎ করে যদি কোনো একাউন্টের ব্যালেন্স ৫০ হাজারের বেশি ছাড়িয়ে যায় অথবা কোনো আর্থিক বছরে একজন ব্যক্তির অ্যাকাউন্টের ক্রেডিট যদি ১ লক্ষ টাকার বেশি হয় তবে উক্ত ব্যক্তির প্যান কার্ড এবং আধার কার্ডের সমস্ত প্রকার তথ্য যাচাই করে দেখা হবে। মূলত যেকোনো রকম জালিয়াতি বন্ধ করার জন্যই পোস্ট অফিসের তরফে এই বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

অতিরিক্ত টাকা লেনদেনেও রয়েছে সমস্যা: ইন্ডিয়ান পোস্টের তরফে প্রকাশিত তথ্য অনুসারে, ১ মাসের মধ্যে কোন অ্যাকাউন্ট থেকে উইথড্র করার টাকার পরিমাণ অথবা ট্রান্সফার করা টাকার পরিমাণ যদি ১০,০০০ টাকার বেশি হয় তবে বাধ্যতামূলকভাবে প্যান কার্ডের বৈধতা যাচাই করা হবে।
Post office schemes, Post office schemes new rules, তথ্য যাচাই, নতুন নিয়ম, পোস্ট অফিস
Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।
