আবহাওয়া পশ্চিমবঙ্গ ভারত চাকরি রাশিফল আইপিএল আধ্যাত্মিক টাকা পয়সা স্বাস্থ্য লাইফস্টাইল মিউচুয়াল ফান্ড ব্যবসা অন্যান্য শেয়ার বাজার টিভি সিরিয়াল

লাইনে দাঁড়িয়ে থেকে টাকা জমা দেবার দিন শেষ। RBI নিয়ে এলো UPI এর মাধ্যমে টাকা জমা দেবার নতুন পদ্ধতি।

By banglahub

Published on: April 7, 2024

Follow Us

A new method of depositing money (টাকা জমা দেবার নতুন পদ্ধতি)

---Advertisement---

নতুন অর্থনৈতিক বছর শুরু হওয়ার সাথে সাথেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে সমগ্র ভারতের সাধারণ জনগণের সুবিধার খাতিরে ব্যাংকিং সংক্রান্ত কতগুলি নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। শুধু তাই নয়, এর পাশাপাশি দেশের সাধারণ নাগরিকদের সুবিধার খাতিরে বেশ কতগুলি নতুন পদক্ষেপ গ্রহণ করার কথাও ঘোষণা করা হয়েছে RBI -এর তরফে। আর আজ আমরা RBI -এর এমন এক বিশেষ পদক্ষেপ সম্পর্কে আলোচনা করতে চলেছি, যা সম্পর্কে জানতে সমগ্র ভারতের অপামোর জনগণ যথেষ্ট উৎসুক হয়ে রয়েছেন।

কি বলা হয়েছে RBI -এর তরফে – ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ক্রেডিট পলিসি সভায় গৃহীত সিদ্ধান্তগুলি বিগত ৫ ই এপ্রিল, ২০২৪ তারিখে ঘোষণা করা হয়েছিল। ওইদিন উক্ত সভায় গৃহীত একগুচ্ছ সিদ্ধান্তের পাশাপাশি রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস আরো জানিয়েছিলেন যে, খুব শীঘ্রই UPI -এর মাধ্যমে নগদ টাকা জমা করার সুবিধা আনা হবে RBI -এর তরফে। অর্থাৎ আগামী দিনে UPI -এর মাধ্যমে এটিএম মারফত যেকোন গ্রাহক তার ব্যাংক অ্যাকাউন্টে নগদ টাকা জমা করার সুবিধা পাবেন।

Depositing Money

টাকা জমা করার পদ্ধতি – রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাসের তরফে ব্যাংকিং সংক্রান্ত এই বিশেষ ঘোষণার পরেই আগামী দিনে কিভাবে UPI -এর মাধ্যমে নিজের অ্যাকাউন্টে টাকা জমা করা সম্ভব তা জানতে রীতিমতো নানাধরনের প্রশ্ন তুলেছেন সমগ্র ভারতের সাধারণ জনগণ। আর এই প্রশ্নের উত্তরে বলতে হয় যে, UPI এর মাধ্যমে কোন গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমার ক্ষেত্রে উক্ত গ্রাহককে ইউপিআই ক্যাশ ডিপোজিট মেশিনে যেতে হবে। এই মেশিনের UPI বিভাগে ক্লিক করলে আপনার সামনে একটি QR কোড আসবে।

পরবর্তীতে আপনার ফোনে থাকা যেকোন ইউপিআই স্ক্যানারের সাহায্যে এই QR কোডটি স্ক্যান করতে হবে। QR কোড স্ক্যান করলেই আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত তথ্য দেখে নিতে পারবেন। এরপর আপনাকে নগদ টাকা ডিপোজিট করতে হবে। টাকা দেওয়া হলেই মেশিনটি তা যাচাই করবে এবং যাচাই করার প্রক্রিয়াটি সম্পন্ন হলেই আপনার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট হয়ে যাবে।

আরও পড়ুন – ৩০০ টাকা কমলো গ্যাসের দাম, LPG সিলিন্ডারের নতুন দাম জেনে নিন।

কি সুবিধা পাওয়া যাবে – ইউপিআই -এর মাধ্যমে টাকা ডিপোজিট করার পদ্ধতি কার্যকর করা হলে আগামী দিন তা ব্যাংক এবং গ্রাহক উভয়ের জন্যই যথেষ্ট সহজ হয়ে উঠবে। অন্যদিকে, গ্রাহকরাও লম্বা লাইনে দাঁড়িয়ে টাকা জমা করার সমস্যা থেকে মুক্তি পাবেন। আবার যেকোনো জরুরী পরিস্থিতিতে প্রয়োজন অনুসারে টাকা জমা করার সুবিধাও পাওয়া যাবে। তবে সুবিধা যে শুধুমাত্র গ্রাহকদের রয়েছে তা নয়, UPI মারফত টাকা ডিপোজিট করার পদ্ধতি কার্যকর করার মাধ্যমে ব্যাংকগুলির মুদ্রা পরিচালনা ব্যবস্থা আরো দক্ষ হয়ে উঠবে।

থার্ড পার্টি অ্যাপ – এই দিনের বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস আরো জানিয়েছেন যে, ইউপিআই -এর মাধ্যমে টাকা ডিপোজিট করার ক্ষেত্রে থার্ড পার্টি অ্যাপগুলিকেও অনুমোদন দেওয়া হবে। শুধু তাই নয় এক্ষেত্রে প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট অর্থাৎ PPI ওয়ালেটের মাধ্যমে UPI পেমেন্ট করার সুবিধাও পাওয়া সম্ভব।

, , , ,

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

পড়তে ভুলবেন না

Army Canteen Recruitment 2026: অষ্টম শ্রেণী পাশে ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের বিজ্ঞপ্তি | মাল্টিটাকিং স্টাফ সবাই ওয়ালা চৌকিদার সিকিউরিটি গার্ড পদে নিয়োগ করা হবে ২০২৬

Army Canteen Recruitment 2026: অষ্টম শ্রেণী পাশে ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের বিজ্ঞপ্তি | মাল্টিটাকিং স্টাফ সবাই ওয়ালা চৌকিদার সিকিউরিটি গার্ড পদে নিয়োগ করা হবে ২০২৬

Saayoni Ghosh may Join Rebel MLAs Team- ঋজু দত্তের সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে চলছে চরম জল্পনা। তবে এবার কি সায়নী ঘোষক বিজেপিতে যোগদান করতে চলেছে

Saayoni Ghosh may Join Rebel MLAs Team- ঋজু দত্তের সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে চলছে চরম জল্পনা। তবে এবার কি সায়নী ঘোষক বিজেপিতে যোগদান করতে চলেছে

১০ই জুন ২০২৬ আজকের রাশিফল | এক নজরে দেখে নিন আজকের দিনটি কেমন যাবে আপনাদের

১০ই জুন ২০২৬ আজকের রাশিফল | এক নজরে দেখে নিন আজকের দিনটি কেমন যাবে আপনাদের

Assam Rifles Recruitment GD 2026। আসাম রাইফেলসে রিক্রুটমেন্ট ২০২৬

Assam Rifles Recruitment GD 2026। আসাম রাইফেলসে রিক্রুটমেন্ট ২০২৬

Air Force Group C Recruitment। লেয়ার ডিভিশন ক্লার্ক ও ড্রাইভার পদে নিয়োগ মাধ্যমিক পাস যোগ্যতায়

Air Force Group C Recruitment। লেয়ার ডিভিশন ক্লার্ক ও ড্রাইভার পদে নিয়োগ মাধ্যমিক পাস যোগ্যতায়

West Bengal Group-D Recruitment 2026 রাজ্যের পঞ্চায়েতে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো | ৬৬৫২টি শূন্য পদে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হল ?

West Bengal Group-D Recruitment 2026 রাজ্যের পঞ্চায়েতে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো | ৬৬৫২টি শূন্য পদে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হল ?