Sticky Floating Footer Ads -----(HTML)------
×
------(CSS)--------
আবহাওয়া পশ্চিমবঙ্গ ভারত চাকরি রাশিফল আইপিএল আধ্যাত্মিক টাকা পয়সা স্বাস্থ্য লাইফস্টাইল মিউচুয়াল ফান্ড ব্যবসা অন্যান্য শেয়ার বাজার টিভি সিরিয়াল

ছাত্র-ছাত্রীদের পড়াশোনার খরচ মেটাতে নতুন স্কলারশিপ চালু করল রাজ্য সরকার।

By banglahub

Published on: May 9, 2024

Follow Us

মেধাশ্রী স্কলারশিপ (Medhashree Scholarship)

---Advertisement---

পশ্চিমবঙ্গের অনগ্রস্ত শ্রেণি কল্যাণ বিভাগের অন্তর্গত একটি বিশেষ স্কলারশিপ হল মেধাশ্রী স্কলারশিপ। মূলত ওবিসি সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের আর্থিক সাহায্য প্রদান এবং তাদের শিক্ষাক্ষেত্রে এগিয়ে যেতে সহায়তা করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে এই বিশেষ স্কলারশিপ কার্যকর করা হয়েছে। আর আজকের এই প্রতিবেদনটি পড়লে আপনারা মেধাশ্রী স্কলারশিপে আবেদনের পদ্ধতি, আবেদনের ক্ষেত্রে আবশ্যক যোগ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। শুধু তাই নয়, এর পাশাপাশি আজকের এই প্রতিবেদনে মেধাশ্রী স্কলারশিপের অধীনে অনুদানের পরিমাণ এবং এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে।

মেধাশ্রী স্কলারশিপ কি: পশ্চিমবঙ্গে বসবাসকারী OBC সম্প্রদায়ভুক্ত পড়ুয়াদের শিক্ষাক্ষেত্রে অগ্রসর হতে উৎসাহ প্রদানের জন্য রাজ্য সরকারের তরফে কার্যকরী এক বিশেষ স্কলারশিপ হলো মেধাশ্রী স্কলারশিপ। এই স্কলারশিপের আওতায় পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের প্রত্যেক বছর একটি নির্দিষ্ট অংকের অনুদান প্রদান করা হয়ে থাকে। ওবিসি সম্প্রদায় ভুক্ত ছাত্র-ছাত্রীদের স্কুল ছাড়ার প্রবণতা বন্ধ করার জন্যই মূলত এই স্কলারশিপ কার্যকর করা হয়েছে বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন: খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে PNB -এর এই সমস্ত গ্রাহকদের অ্যাকাউন্ট, বড় ঘোষণা করল ব্যাংক।

আবেদনের ক্ষেত্রে আবশ্যক যোগ্যতা: রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে, শুধুমাত্র ওবিসি সম্প্রদায়ভুক্ত পড়ুয়াদেরই এই স্কলারশিপের সুবিধা প্রদান করা হয়ে থাকে। শুধু তাই নয়, মেধাশ্রী স্কলারশিপের সুবিধা পাওয়ার ক্ষেত্রে আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এক্ষেত্রে আরো উল্লেখ করা হয়েছে যে, শুধুমাত্র পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পাঠরত শিক্ষার্থীরাই মেধাশ্রী স্কলারশিপের অনুদান পাবেন। তবে মেধাশ্রী স্কলারশিপের সুবিধা পাওয়ার ক্ষেত্রে আবেদনকারী ছাত্র কিংবা ছাত্রীর পরিবারের বাৎসরিক আয় ২.৫ লক্ষ টাকা বা তার তুলনায় কম হওয়া আবশ্যক। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি যে, রাজ্য সরকারের তরফে কার্যকরী অন্য কোন স্কলারশিপ বা কোনো বেসরকারি স্কলারশিপের আওতায় অনুদান পেলে ছাত্র-ছাত্রীরা মেধাশ্রী স্কলারশিপের সুবিধা পাবেন না।

অনুদানের পরিমাণ: রাজ্য সরকারের তরফে মেধাশ্রী স্কলারশিপের আওতাধীন ছাত্র-ছাত্রীদের প্রত্যেক বছর ৮০০ টাকার অনুদান প্রদান করা হয়ে থাকে। তবে কোনো ছাত্র অথবা ছাত্রী যদি একটি ক্লাসে উত্তীর্ণ হতে না পারে এবং একই ক্লাসে দুইবার পড়াশুনা করে তাহলে উক্ত ছাত্র অথবা ছাত্রীটি স্কলারশিপের সুবিধা পাবেন না। পরবর্তীতে নতুন ক্লাসে উত্তীর্ণ হলে তাকে পুনরায় এই স্কলারশিপের সুবিধা প্রদান করা হবে।

আবেদনের প্রক্রিয়া: ছাত্র-ছাত্রীরা দুয়ারে সরকারে ক্যাম্পের মাধ্যমে মেধাশ্রী স্কলারশিপের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে। এছাড়াও ছাত্র-ছাত্রীরা রাজ্য সরকারের তরফে কার্যকরী বিশেষ ওয়েবসাইট https://www.wbmdfc.org/ এর মাধ্যমেও এই স্কলারশিপের আওতায় নিজের নাম অধিভুক্ত করতে পারবে।

মেধাশ্রী স্কলারশিপ (Medhashree Scholarship)

আবেদনের ক্ষেত্রে আবশ্যক নথি:
১. আবেদনকারী শিক্ষার্থী বা তার বাবা-মায়ের ওবিসি সার্টিফিকেট।
২. আবেদনকারীর ব্যাংক একাউন্টের সমস্ত তথ্য।
৩. আবেদনকারী শিক্ষার্থীর পরিবারের বাৎসরিক আয়ের সার্টিফিকেট।
৪. শিক্ষার্থীর আধার কার্ড।
৫. বৈধ মোবাইল নম্বর।

অফিসিয়াল ওয়েবসাইট – Link

, , , ,

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

পড়তে ভুলবেন না

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত