আবহাওয়া পশ্চিমবঙ্গ ভারত চাকরি রাশিফল আইপিএল আধ্যাত্মিক টাকা পয়সা স্বাস্থ্য লাইফস্টাইল মিউচুয়াল ফান্ড ব্যবসা অন্যান্য শেয়ার বাজার টিভি সিরিয়াল

,

বাংলাদেশ থেকে হাসিনা ভারত এসেছে যে বিমানে করে, সেই বিমানের ফিচার্স  শুনলে হুঁশ উড়ে যাবে?

By banglahub

Published on: August 9, 2024

Follow Us

---Advertisement---

বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ জে হারকিউলিস বিমানটি আমেরিকান কোম্পানি লকহিড মার্টিনের তৈরি। এটা সি-১৩০ হারকিউলিসের লেটেস্ট ভার্সন।

সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে এসেছেন শেখ হাসিনা। এখান থেকে তিনি লন্ডনে চলে যাবেন। একাধিক কূটনৈতিক সূত্র উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে পিটিআই। বাংলাদেশ বিমানবাহিনীর পরিবহণ বিমান সি-১৩০জে-তে চেপে ভারতে এসেছেন হাসিনা। তবে এই বিমানেই তিনি লন্ডনে যাবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, ঢাকার অনুরোধে হাসিনাকে নিরাপদে ভারতে অবতরণের অনুমতি দেয় কেন্দ্রীয় সরকার। এর আগে বলা হয়েছিল, হাসিনার বিমান ত্রিপুরার আগরতলায় অবতরণ করবে। সেখান থেকে তিনি লন্ডনে যেতে পারেন। অবশ্য শেষ পর্যন্ত হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করে হাসিনার বিমান। তিনি কবে লন্ডন যাবেন, তা এখনও স্পষ্ট নয়। তবে যে বিমানে হাসিনা ভারতে এসেছেন, তা নিয়ে চর্চা শুরু হয়েছে।

আরোও পড়ুন :Rose Valley Refund On:রোজভ্যালি চিটফান্ডের টাকা ফেরত দেওয়া শুরু,জেনে নিন কারা কিভাবে পাবে?

বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ জে হারকিউলিস বিমানটি আমেরিকান কোম্পানি লকহিড মার্টিনের তৈরি। এটা সি-১৩০ হারকিউলিসের লেটেস্ট ভার্সন। লকহিড মার্টিন এখনও পর্যন্ত ২০টি দেশে ৫০০-এর বেশি সি-১৩০ জে হারকিউলিস বিমান বিক্রি করেছে। কোনও দেশের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিরাই এই বিমান ব্যবহার করেন। চার ইঞ্জিনের এই টার্বোপ্রপ মিলিটারি কার্গো প্লেনে নতুন ইঞ্জিন, ফ্লাইট ডেক এবং অন্যান্য সিস্টেম রয়েছে। ট্যাকটিক্যাল এয়ারলিফট, অনুসন্ধান ও খোঁজ এবং বিশেষ অপারেশনের জন্য এই বিমান ব্যবহার করা হয়। সি-১৩০ জে হারকিউলিস এখনও পর্যন্ত ডিজাইন করা সবচেয়ে উন্নত মানেরসি-১৩০ বিমান।

সি-১৩০ জে হারকিউলিস বিমানের বৈশিষ্ট: ২০,২২৭ কেজি ওজন নিয়ে ২৬ হাজার ফুট উচ্চতায় ওড়ার ক্ষমতা রয়েছে এই বিমানের।

২২ হাজার ফুট উচ্চতায় প্রতি ঘণ্টায় ৪১০ মাইল পথ অতিক্রম করতে পারে সি-১৩০ জে হারকিউলিস।

সর্বোচ্চ ওজন ৪৪ হাজার পাউন্ড।

সর্বোচ্চ স্বাভাবিক ওজনে ২,৪১৭ মাইল দূরত্ব অতিক্রম করতে পারে।

৪০ হাজার পাউন্ডের পেলোড -সহ, এই বিমানের রেঞ্জ হল ২,৩৯০ নটিক্যাল মাইল বা ৪৪২৫ কিমি।

নতুন সুপার হারকিউলিসের বৈশিষ্ট হল এর ফ্লাইট স্টেশন, যাতে বিমানের ফ্লাইট নিয়ন্ত্রণ, অপারেটিং এবং নেভিগেশন সিস্টেমের জন্য মাল্টি ফাংশন এলসিডি স্ক্রিন রয়েছে। ইনস্ট্রুমেন্ট প্যানেলে চারটি ডিসপ্লে ছাড়াও হলোগ্রাফিক হেড আপ ডিসপ্লে ব্যবহার করতে পারেন পাইলটরা। যা অন্য কোনও সামরিক বিমানে বিরল।

, ,

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

পড়তে ভুলবেন না

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

Leave a Comment