আবহাওয়া পশ্চিমবঙ্গ ভারত চাকরি রাশিফল আইপিএল আধ্যাত্মিক টাকা পয়সা স্বাস্থ্য লাইফস্টাইল মিউচুয়াল ফান্ড ব্যবসা অন্যান্য শেয়ার বাজার টিভি সিরিয়াল

আবার ও জড়িয়ে গেল বাংলার নাম!বিএসএফ অ্যাকাডেমি থেকে দুই মহিলা কনস্টেবল নিখোঁজ

By banglahub

Published on: July 7, 2024

Follow Us

---Advertisement---

বংলাহাব ডেস্ক:-এই দুই মহিলা কনস্টেবলকে মোবাইল ফোনে পাওয়া যাচ্ছে না। কিন্তু সূত্রের খবর, ওই দু’‌জনের মোবাইল ফোনের লোকেশন নানা জায়গা থেকে মিলছে। এমনকী সন্দেহজনক কাজ ঘটছে। ওই লোকেশন ট্র‌্যাক করতে গিয়ে গোয়েন্দারা দেখতে পান মোবাইল ফোন দুটি নয়াদিল্লি, হাওড়া এবং বহরমপুরে ঘোরাঘুরি করছে। তা সেগুলির উপর নজরদারি শুরু করেছেন।

প্রায় একমাস পেরিয়ে গেল। বিএসএফ অ্যাকাডেমি থেকে দু’‌জন মহিলা কনস্টেবল নিখোঁজ হয়েছেন। এখন তাঁদের কোনও হদিশ মেলেনি। এই ঘটনায় রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে গোয়ালিয়রের তেকনপুর অ্যাকাডেমিতে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। একাধিক জায়গায় খুঁজেও কোনও লাভ হয়নি। ওই দুই মহিলা বিএসএফ কনস্টেবলের কোনও সন্ধান পাওয়া যায়নি এখনও পর্যন্ত। কিন্তু দু’‌জন মহিলা বিএসএফের কনস্টেবল নিখোঁজ হয়ে গেল ওই অ্যাকাডেমি থেকে, কেউ বুঝতেও পারল না?‌ উঠছে প্রশ্ন।

এদিকে যে দু’‌জন মহিলা কনস্টেবল বিএসএফের অ্যাকাডেমি থেকে নিখোঁজ হয়েছেন তাঁদের মধ্যে একজন রয়েছেন বাংলার। সুতরাং বিষয়টি অনেকদূর পর্যন্ত যাবে বলে মনে করা হচ্ছে। কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা। এই খবর তাঁর কানে পৌঁছলে চরমে উঠবে ক্ষোভ। জব্বলপুরের আকাঙ্খা নিখর এবং মুর্শিদাবাদ জেলার শাহানা খাতুন বিএসএফের গোয়ালিয়রের তেকনপুর অ্যাকাডেমি থেকে নিখোঁজ হয়েছেন। তাঁদের কোনও সন্ধান মিলছে না। ২০২১ সাল থেকে এই দুই মহিলা কনস্টেবল এই অ্যাকাডেমিতে ট্রেনিং দিতেন। ৬ জুন, ২০২৪ তারিখ থেকে দুই মহিলা কনস্টেবল নিখোঁজ।

অন্যদিকে এই দুই মহিলা কনস্টেবলকে মোবাইল ফোনে পাওয়া যাচ্ছে না। কিন্তু সূত্রের খবর, ওই দু’‌জনের মোবাইল ফোনের লোকেশন নানা জায়গা থেকে মিলছে। এমনকী সন্দেহজনক কাজ ঘটছে। ওই লোকেশন ট্র‌্যাক করতে গিয়ে গোয়েন্দারা দেখতে পান মোবাইল ফোন দুটি নয়াদিল্লি, হাওড়া এবং বহরমপুরে ঘোরাঘুরি করছে। তাই বিএসএফ কর্তৃপক্ষ সেগুলির উপর নজরদারি শুরু করেছেন। ফোন রেকর্ড এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। একাধিক রাজ্যে এই ফোনের লোকেশন মিলছে বলে সন্দেহ তৈরি হচ্ছে। ওই দুই মহিলা কনস্টেবল কি পালিয়ে গেল?‌ স্বেচ্ছায় অ্যাকাডেমি ত্যাগ করলেন তাঁরা?‌ কেন এমন করলেন তাঁরা?‌ নেপথ্যে কি অন্য কোনও কারণ আছে?‌ প্রশ্ন উঠছে।

ওই দুই মহিলাকে বহরমপুরের বেকন হাসপাতালে দেখা গিয়েছিল ৭ জুন। সেই সিসিটিভি ফুটেজ মিলেছে। হাসপাতালে থাকার সময় ফোন সুইচ অফ ছিল। আকাঙ্খার মা উর্মিলা নিখর গোয়ালিয়র পুলিশকে জানিয়েছেন, মেয়ের সঙ্গে শেষ কথা হয়েছিল ৫ জুন। তবে কথা বলতে সে ইতস্তত করছিল। উর্মিলা নিখরের অভিযোগ, গোয়ালিয়র পুলিশ তদন্ত করেনি। শুধু একটা নিখোঁজের ডায়েরি লিখে রেখেছে। রহস্যজনকভাবে শাহানার পরিবার কোনও তথ্য দেয়নি উর্মিলা নিখরকে। এখন পরিস্থিতি বেগতিক হওয়ায় গোয়ালিয়র পুলিশ সিট গঠন করেছে। এই দুই মহিলা কনস্টেবলকে খুঁজে বের করার কাজ করছে।

আরোও পড়ুন:-

গ্রুপ সি নিয়োগ 2024, শূন্যপদ, যোগ্যতা, অনলাইনে আবেদন করুন, আবেদন ফি

, , ,

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

পড়তে ভুলবেন না

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

Leave a Comment