Sticky Floating Footer Ads -----(HTML)------
×
------(CSS)--------
আবহাওয়া পশ্চিমবঙ্গ ভারত চাকরি রাশিফল আইপিএল আধ্যাত্মিক টাকা পয়সা স্বাস্থ্য লাইফস্টাইল মিউচুয়াল ফান্ড ব্যবসা অন্যান্য শেয়ার বাজার টিভি সিরিয়াল

সাইবার ক্যাফের ব্যবসা কিকরে শুরু করবেন? জেনে নিন বিস্তারিত তথ্য।

By banglahub

Published on: March 21, 2024

Follow Us

How to start Cyber Cafe business (সাইবার ক্যাফের ব্যবসা কিকরে শুরু করবেন)

---Advertisement---

সরকারি চাকরির মন্দার যুগে আজকাল প্রায় সবাই বিকল্প আয়ের পথ খুঁজছে। তা সে পার্টটাইম হোক কিংবা ফুলটাইম। এরকমই একটি আয়ের উৎস হতে পারে সাইবার ক্যাফের ব্যবসা, যা থেকে আয় করা যাবে বিপুল পরিমাণ অর্থ।

কেনো করবেন সাইবার ক্যাফের ব্যবসা : বর্তমানে সাইবার ক্যাফের প্রয়োজনীয়তা ক্রমাগত বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। আজকাল প্রায় সমস্ত কাজই ডিজিট্যাল মাধ্যমের মারফত করার প্রয়োজন হয়। তা সে আধার কার্ড আপডেট হোক কিংবা ভোটার কার্ডের আবেদন। তাছাড়াও যেকোনো কিছুর ফর্ম ফিলাপ থেকে শুরু করে দেশ বিদেশের যেকোনো প্রান্তে টাকার লেনদেন সমস্তকিছুই আজকাল অনলাইনে ডিজিট্যাল মাধ্যমে হয়ে থাকে।

বেশ কিছু কাজ এমন আছে যেগুলি শুধু স্মার্টফোনের মাধ্যমে করা কিছুটা কষ্টসাধ্য। এক্ষেত্রে কম্পিউটার বা ল্যাপটপ থাকলে কাজটি অনেক সহজে হয়ে যায়। সেসব ক্ষেত্রে সাইবার ক্যাফের শরণাপন্ন হয় বেশির ভাগ মানুষই। কারণ সবার কাছে কম্পিউটার বা ল্যাপটপ থাকেনা। এছাড়া অনেক মানুষ অনলাইনের মাধ্যমে ডিজিট্যাল কাজগুলির সঠিক পদ্ধতিও জানেন না। এসবক্ষেত্রে সাইবার ক্যাফেগুলির প্রয়োজনীয়তা সবথেকে বেশি। আর সাধারণ মানুষের এই প্রয়োজনকে কাজে লাগিয়েই আপনি শুরু করতে পারেন সাইবার ক্যাফের ব্যবসা। এতে একদিকে যেমন সাধারণ মানুষের প্রয়োজনও মিটবে, অন্যদিকে আপনার অর্থ উপার্জনও হবে।

Cyber Cafe business

সাইবার ক্যাফের ব্যবসা শুরু করার জন্য কি কি লাগবে : সাইবার ক্যাফের ব্যবসা শুরু করার জন্য কিছু বেসিক রিকোয়ারমেন্টস আছে। যেমন,
(ক) কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে।
(খ) স্ক্যানার সহ প্রিন্টার থাকতে হবে।
(গ) ব্রডব্যাঙ্কের ইন্টারনেট কানেকশন থাকত হবে, যাতে পর্যাপ্ত ইন্টারনেটের জোগান থাকে।
(ঘ) সাইবার ক্যাফের ব্যবসা শুরু করতে সেট আপ তৈরি করার জন্যে পর্যাপ্ত জায়গা লাগবে। নিজের বাড়িতেও সাইবার ক্যাফের ব্যবসা শুরু করা যেতে পারে। এছাড়া কোনো দোকান ঘর ভাড়া নিয়েও সাইবার ক্যাফের ব্যবসা শুরু করা যেতে পারে। তবে প্রপার লোকেশনে অর্থাৎ যেসমস্ত লোকেশনে লোকজনের আনাগোনা বেশি এমন জায়গায় সাইবার ক্যাফের ব্যবসা শুরু করলে উপকারী হবে।
(ঙ) এসবের সাথে সাথে জেরক্স কিংবা ল্যামিনেশন এর মেশিন রাখলে আরও বাড়তি কিছু আয় করা যাবে।

সাইবার ক্যাফের ব্যবসা শুরু করতে হলে কি কি যোগ্যতা থাকতে হবে : ন্যূনতম মাধ্যমিক পাশ হলেই সাইবার ক্যাফের ব্যবসা শুরু করা যাবে। তবে সাইবার ক্যাফের ব্যবসা শুরু করতে হলে কম্পিউটার এবং ইন্টারনেট এর কাজের বেসিক জ্ঞান থাকতে হবে।

সাইবার ক্যাফের ব্যবসা শুরু করে অর্থ উপার্জন করবেন কিভাবে : প্রিন্ট কিংবা স্ক্যান করে, জেরক্স কিংবা ল্যামিনেশন করে, পরীক্ষা এবং বিভিন্ন বিষয়ের ফর্ম ফিলাপ করে, ইলেকট্রিক বিল সহ বিভিন্নরকম বিল পেমেন্ট করে, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও কাস্ট সার্টিফিকেট এর আবেদন সহ নানান রকম কাজ করে, পলিসি পেমেন্ট, টিকিট বুকিং, মোবাইল রিচার্জ, ফটো তোলার মত কাজ করে সাইবার ক্যাফের ব্যবসায় অর্থ উপার্জন করা যাবে।

আরও পড়ুন:- পিএম কিষাণের যেকোনো সমস্যার সমাধান হবে এখন দুমিনিটে। চালু হলো নতুন পোর্টাল।

সাইবার ক্যাফের সমস্ত ডিজিট্যাল কাজগুলি শিখবেন কীকরে : সাইবার ক্যাফের সমস্ত কাজগুলি যেগুলি আপনি পারেন না বা শিখতে চান সেগুলি আপনি বাড়িতে বসেই ইন্টারনেটের মাধ্যমে ইউটিউবে গিয়ে শিখে নিতে পারবেন। ইউটিউবে একবার শিখে নিয়ে প্র্যাকটিস করলেই আপনি কাজটি রপ্ত করতে পারবেন।

সাইবার ক্যাফের ব্যবসা শুরু করতে আপনাকে কতোটা ইনভেস্ট করতে হবে : সাইবার কাফের ব্যবসা শুরু করতে বেসিক যে জিনিসগুলি প্রয়োজন, যেমন- কম্পিউটার বা ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, ব্রডব্যাঙ্কের ইন্টারনেট কানেকশন ইত্যাদি নিতে আপনাকে প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা খরচ করতে হবে। পরবর্তীতে ব্যাবসা শুরু হওয়ার পর উপার্জন করে আয় বাড়লে আপনি সেই অর্থ দিয়ে জেরক্স কিংবা ল্যামিনেশন এর মেশিন কিনে আপনার ব্যবসা বাড়াতে পারেন।

সাইবার ক্যাফের ব্যবসা থেকে কেমন ইনকাম হবে : সাইবার ক্যাফের ব্যবসা থেকে মাসে মাসে নূন্যতম ৪০ থেকে ৫০ হাজার টাকা আয় করা যাবে। প্রথম প্রথম আপনাকে আপনার সাইবার ক্যাফের প্রচার করতে হবে। একবার ঠিকভাবে প্রচার হয়ে গেলে অর্থ উপার্জন এর পরিমাণ আরও বাড়তে থাকবে।

, , , ,

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

পড়তে ভুলবেন না

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

Leave a Comment