ভারতের সবচেয়ে বড়ো ব্যাঙ্ক SBI অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রায় ৪০ কোটি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই ব্যাঙ্কে রয়েছে। তাই এই ব্যাঙ্কের কোনো নিয়মে সামান্য পরিবর্তন হলে কোটি কোটি গ্রাহকদের ওপর তার প্রভাব পড়ে। আজকের প্রতিবেদনে আমরা SBI এর তিনটি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করবো।

প্রথম নিয়ম:-
আপনাদের যাদের SBI তে অ্যাকাউন্ট রয়েছে তারা অনেকেই হয়তো জানেন SBI এর সেভিংস অ্যাকাউন্টে আপনাদের নূন্যতম একটি টাকা রাখতে হয়। SBI এর মতে আপনার সেভিংস অ্যাকাউন্ট সচল রাখতে আপনাকে ৩০০০ টাকা এবং ১০০০ টাকা অ্যাকাউন্টে রাখতে হতো। আপনার বাড়ি যদি শহরাঞ্চলে হয়ে থাকে তবে আপনার ব্যাঙ্কে ৩০০০ টাকা এবং আপনার বাড়ি যদি গ্রামাঞ্চলে হয়ে থাকে তবে আপনার অ্যাকাউন্টে মিনিমাম ১০০০ টাকা রাখতে হতো। যদি কোনো গ্রাহক এই নিয়ম না মানতো তবে তার ওপর পেনাল্টি লাগানো হতো এবং বিভিন্ন রকমের চার্জ কাটা হতো। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী কোনো সেভিংস অ্যাকাউন্ট গ্রাহক যদি নূন্যতম টাকাও না রাখে তবুও SBI সেই গ্রাহকের ওপর কোনোরকম পেনাল্টি বসাবে না।
এরপরও যদি কোনো কারণে আপনার অ্যাকাউন্ট থেকে নূন্যতম ব্যালেন্স না থাকার জন্য টাকা কাটা হয় তবে আপনি ব্যাঙ্কের বিরুদ্ধে RBI এর ওয়েবসাইটে গিয়ে অভিযোগ জানাতে পারেন।
দ্বিতীয় নিয়ম:-
অনেক ব্যাক্তি এরকম রয়েছে যারা SBI তে অ্যাকাউন্ট খোলার পর সেটা কোনো কারণবসত বন্ধ করতে চান। এই অ্যাকাউন্ট বন্ধ করার ক্ষেত্রে SBI নতুন নিয়ম লাগু করেছে। SBI এর নতুন নিয়ম অনুযায়ী কোনো ব্যাক্তি যদি অ্যাকাউন্ট খোলার ১৪ দিনের মধ্যে তার নতুন অ্যাকাউন্ট বন্ধ করতে চায় তবে তার কোনোরকম এক্সট্রা চার্জ লাগবে না। সে ব্যাঙ্কে গিয়ে অনায়াসে তার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারবে। কিন্তু যদি ১৪ দিন পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করতে যান তবে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। এখানে আরো একটি কথা বলে রাখা উচিৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের বয়স ১ বছর হয়ে গেলে তারপর যদি আপনি অ্যাকাউন্ট ক্লোজ করাতে চান তবুও আপনাকে কোনোরকম পেনাল্টি দিতে হবে না।
| SBI | State Bank of India |
|---|---|
| SBI অফিসিয়াল ওয়েবসাইট | www.onlinesbi.sbi |
| RBI অফিসিয়াল ওয়েবসাইট | www.rbi.org.in |
| YONO SBI | লিঙ্ক |
এই দুটি নিয়ম সাধারণ মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ বহু সময় সাধারণ মানুষ তার দরকারি টাকা ওঠায় না এই ভেবে যে অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হবে। অ্যাকাউন্টে কোনোরকম সমস্যা হলে আপনি সরাসরি ব্যাঙ্কে ভিজিট করতে পারেন বা আপনি যদি ব্যাঙ্কের ভীড় এড়াতে চান তবে SBI YONO অ্যাপ ব্যবহার করে ব্যাঙ্কের সমস্ত পরিষেবা নিতে পারেন।
SBI update, SBI নিয়ম, SBI নূন্যতম টাকা, State Bank of India, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Leave a Comment
You must be logged in to post a comment.