আবহাওয়া পশ্চিমবঙ্গ ভারত চাকরি রাশিফল আইপিএল আধ্যাত্মিক টাকা পয়সা স্বাস্থ্য লাইফস্টাইল মিউচুয়াল ফান্ড ব্যবসা অন্যান্য শেয়ার বাজার টিভি সিরিয়াল

,

শুধু এই নিয়ম মেনে চললে১০ বছরে ৫০ লাখ রিটার্ন !

By banglahub

Published on: July 12, 2024

Follow Us

---Advertisement---

Money Making Tips: এর মাধ্যমে নিয়মিত সময়ের ব্যবধানে অল্প টাকা জমিয়েও মোটা কর্পাস তৈরি করা যায়।

এই ফর্মুলা অনুযায়ী বিনিয়োগ করে, আপনি ১০ বছরে ৫০ লক্ষ টাকা অর্জন করতে পারবেন। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) বর্তমানে বিনিয়োগের একটি জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে।

একমাত্র শেয়ার বাজারই বিনিয়োগকারীকে অল্প সময়ে বড়লোক করে দিতে পারে। কিন্তু ব্যাপক ঝুঁকি রয়েছে। সবার কপালে লাভ জোটে না। অধিকাংশ বিনিয়োগকারীই লোকসান করেন। টাকা হারিয়ে সর্বস্বান্ত হয়ে যাওয়ার গল্পও শোনা যায়। সহজ কথায় বললে, স্টক মার্কেট সবার জন্য নয়।

WhatsApp Image 2024 07 12 at 12.30.59 AM

অন্য দিকে রয়েছে মিউচুয়াল ফান্ড। এটা সরাসরি বাজারের সঙ্গে যুক্ত। কিন্তু ঝুঁকি কম। যাঁরা শেয়ার বাজারে বিনিয়োগ করতে ভয় পান, তাঁরা মিউচুয়াল ফান্ডে টাকা ঢালেন। মোটা টাকা রিটার্ন মেলে। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের জন্য শেয়ার বাজারের জ্ঞান থাকারও দরকার নেই। যাইহোক, দু’ভাবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যায়। লাম্পসাম এবং এসআইপি।

চাকরিজীবী বা বেতনভোগী ব্যক্তি, যাঁরা প্রতি মাসে রোজগার করেন, তাঁরা এসআইপিতে বিনিয়োগ করতে পারেন। এর মাধ্যমে নিয়মিত সময়ের ব্যবধানে অল্প টাকা জমিয়েও মোটা কর্পাস তৈরি করা যায়। এসআইপি মানে হল সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান।

কত টাকা বিনিয়োগ করবেন এবং মাসের কত তারিখে, সেটা বিনিয়োগকারীকে ঠিক করেন। সেই অনুযায়ী ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়। আর তা পৌঁছে যায় বিনিয়োগকারীর বেছে নেওয়া মিউচুয়াল ফান্ড হাউজে। বলে রাখা ভাল, এসআইপিতে ন্যূনতম ১০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করা যায়।

এখন প্রশ্ন হল, মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে ১০ বছরে ৫০ লাখ টাকা রিটার্ন পাওয়া সম্ভব? এর উত্তর হল, হ্যাঁ। এর জন্য ১৫x১০x১০ সুত্র মেনে চলতে হবে। ১৫ হল বিনিয়োগের পরিমাণ। অর্থাৎ প্রতি মাসে ১৫ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। পরের ১০ হল স্টেপ আপ। প্রতি বছর ১০ শতাংশ হারে বাড়াতে হবে বিনিয়োগের পরিমাণ। পরের ১০ হল মেয়াদকাল। অর্থাৎ ১০ বছরের জন্য বিনিয়োগ করতে হবে।

বিশেষজ্ঞরা দেখেছেন, দীর্ঘমেয়াদে বিনিয়োগ করলে মিউচুয়াল ফান্ড থেকে ১২ শতাংশ হারে রিটার্ন পাওয়া যায়। এখন ১০ শতাংশ বার্ষিক স্টেপ আপ সহ ১০ বছরের জন্য ১৫ হাজার টাকার এসআইপি করলে ৫০,৬১,৪৮৯ টাকা রিটার্ন পাবেন বিনিয়োগকারী।

, , , ,

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

পড়তে ভুলবেন না

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

Leave a Comment