আবহাওয়া পশ্চিমবঙ্গ ভারত চাকরি রাশিফল আইপিএল আধ্যাত্মিক টাকা পয়সা স্বাস্থ্য লাইফস্টাইল মিউচুয়াল ফান্ড ব্যবসা অন্যান্য শেয়ার বাজার টিভি সিরিয়াল

,

রাজ্যে আর কী পাবে না পদ্মার ইলিশ? জবাব দিয়ে দিল বাংলাদেশ

By banglahub

Published on: August 14, 2024

Follow Us

---Advertisement---

বাংলাহাব ডেস্ক:বর্তমানে বর্ষার মরসুম চলছে। আর এই বর্ষার মরসুমে ইলিশ মাছ নিয়ে মাতামাতি হবে না তা তো হতেই পারে না। ইতিমধ্যে কাকদ্বীপ থেকে শুরু করে দীঘার মোহনা, গঙ্গা ইলিশ কলকাতা শহরসহ বাংলার বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। কিন্তু তারপরও কিছু যেন একটা অভাব রয়ে গেছে আর সেটা হল পদ্মা পাড়ের ইলিশ। ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই বছর কি আদৌ পদ্মা পাড়ায় ইলিশের স্বাদ নিতে পারবেন মাছ প্রেমি বাঙালি? এবার এই বিষয়ে সরাসরি জবাব এলো বাংলাদেশ থেকে। আর বাংলাদেশ মাছ রপ্তানি নিয়ে যা বলল তা শুনলে আপনিও চমকে উঠতে পারেন।

বাংলায় ঢুকবে পদ্মাপারের ইলিশ?

সকলের মুখে এখন একটাই প্রশ্ন বাংলায় কি ঢুকবে পদ্মা পাড়িয়ে ইলিশ? কারণ বিগত কিছু সময় ধরে দফায় দফায় হিংসায় কেঁপে উঠেছে বাংলাদেশ ইতিমধ্যে প্রধানমন্ত্রী পর থেকে পদত্যাগ করে ভারতে এসে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। অন্যদিকে নতুন সরকার গঠিত হয়েছে বাংলাদেশে। বর্তমানে ক্ষমতায় রয়েছেন নোবেল জয়ী মুহাম্মদ ইউনূস। নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানও হয়ে গিয়েছে। এদিকে আগের বছরেও বাংলায় পর্দা পাড়ের ইলিশ ঢুকে গিয়েছিল। তবে এবারে আগস্ট মাস হলেও বাংলাদেশে ইলিশের দেখা নেই। ফলে বেজায় মন খারাপ ইলিশপ্রেমীদের। এহেন অবস্থায় স্বাভাবিকভাবে সকলেই প্রশ্ন আদৌ কি ইলিশ মাছ মিলবে বাংলাদেশের?

দুর্গাপুজোয় বাংলাদেশের ইলিশ ঢুকবে?

WhatsApp Image 2024 08 13 at 10.32.16 PM

সামনে রয়েছে দুর্গাপুজো। আর কয়েক মাস পরেই বাংলা জুড়ে শুরু হয়ে যাবে দুর্গাপুজোর আনন্দ। আর দুর্গা পুজোতে ইলিশ মাছ খাবার বাঙালিদের চল রয়েছে। এহেন অবস্থায় প্রশ্ন উঠছে, এপারে কি এবার পদ্মার ইলিশ আসবে? রবিবার অবশেষে সব প্রশ্নের উত্তর দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রাণী ও মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন, আগে দেশের মানুষ ইলিশ পাবে। তারপর রফতানি। শেখ হাসিনার আমলে প্রতি বছরই পুজোর সময়ে ভারতে ইলিশ রফতানির অনুমতি দিতেন তিনি। ফলে প্রতি বছরই পুজোর সময়ে এপার বাংলার মানুষজন পদ্মার ইলিশের স্বাদ পেতেন। তবে বিগত কিছু দিনের মধ্যেই বাংলাদেশের ছবিটা বেশ অনেকটাই পাল্টে গিয়েছে।

কয়েকদিন আগেই শেখ হাসিনার ইস্তফার পরই বাংলাদেশের মাছ রফতানিকারকরা জানিয়ে দেন যে এবার পুজোয় ইলিশ পাওয়ার আশা কম। এবার ফরিদা আখতারের বক্তব্যে সেই আশঙ্কাই যেন আরও অক্ষরে অক্ষরে সত্যি হল।

ক্ষুব্ধ মন্ত্রী

পশ্চিমবঙ্গে ইলিশ রফতানির কথা জিজ্ঞাসা করে ফরিদা আখতার নাকি বেজায় চোটে যান। তিনি নাকি বলেন, ‘ভারতের সঙ্গে অত প্রেম কিসের? দেশবাসী ইলিশ পাবে না আর ইলিশ বিদেশ রফতানি হবে! এটা হতে পারে না। আগে দেশকে গুরুত্ব দিতে হবে। পরে রফতানি করা হবে। দেশের মানুষ কম দামে যাতে ইলিশ মাছ পায় তার ব্যবস্থা আগে করা হবে।’

, , ,

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

পড়তে ভুলবেন না

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

Leave a Comment