আবহাওয়া পশ্চিমবঙ্গ ভারত চাকরি রাশিফল আইপিএল আধ্যাত্মিক টাকা পয়সা স্বাস্থ্য লাইফস্টাইল মিউচুয়াল ফান্ড ব্যবসা অন্যান্য শেয়ার বাজার টিভি সিরিয়াল

,

জুলাই মাস থেকেই শিয়ালদা স্টেশনে সব  ১২ কোচের লোকাল ট্রেন

By banglahub

Published on: July 1, 2024

Follow Us

---Advertisement---

শিয়ালদা স্টেশনে ১ নাম্বার থেকে ৫ নম্বর প্লাটফর্ম ১২ কোচের লোকাল ট্রেন ধরণের উপযোগী করে তোলাই ছিল বড় বাধা। গত এপ্রিলে সেই কাজ শুরু করে বর্তমানে তার শেষের মুখে। 

এক দশকেরও বেশি সময় ধরে শিয়ালদহ উত্তর এবং মেন শাখায় সব লোকাল ট্রেনকে ১২ কোচে উন্নীত করার কথা ভাবা হলেও নানা বাধায় তা করা যায়নি। এই পথে শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মকে ১২ কোচের ট্রেন ধারণের উপযোগী করে তোলাই ছিল সবচেয়ে বড় বাধা। গত এপ্রিলে সেই কাজ শুরু করে বর্তমানে তা শেষ হওয়ার মুখে। তাই জুলাই মাস থেকেই শিয়ালদহ উত্তর এবং মেন শাখার সব রুটে ১২ কোচের ট্রেন চলবে বলে জানিয়েছে রেল। তবে সূত্রের খবর, আলাদা অনুষ্ঠান করে এই পরিষেবার সূচনা করা হতে পারে। এর ফলে প্রতিটি লোকাল ট্রেন অন্তত ১০৫০ জন যাত্রী বেশি বহন করতে পারবে। সেই লক্ষ্যে ৯ কোচের লোকাল ট্রেনগুলিতে আরও তিনটি করে কামরা জুড়ে ১২ কোচের ট্রেনে পরিবর্তিত করার কাজও শেষের পথে। শিয়ালদহ ডিভিশনের নারকেলডাঙা কারশেডে এখন সেই কাজ চলছে।

WhatsApp Image 2024 07 01 at 10.39.57 AM

শিয়ালদহ স্টেশনের এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ১২ কোচের ট্রেন আনতে প্রায় ৭০ মিটার দৈর্ঘ্য বাড়ানোর প্রয়োজন ছিল। ডিআরএম ভবন না ভেঙে কী ভাবে ওই কাজ করা যায়, তা নিয়ে দীর্ঘ ভাবনা-চিন্তা চললেও হয়রানির আশঙ্কায় কেউই তা শুরু করতে ভরসা পাননি। শেষে শিয়ালদহ ডিভিশনের রেলওয়ে ম্যানেজার দীপক নিগমের তৎপরতায় এপ্রিলে ওই কাজ শুরু হয়। শুরুতে শিয়ালদহ স্টেশনের মূল ভবনের দিকে বাফার পিছনে সরিয়ে সব ক’টি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ১০ মিটার বাড়ানো হয়। পরের পর্বে ১, ২ এবং ৫ নম্বর প্ল্যাটফর্মকে দমদমের দিকে প্রায় ৬০ মিটার সম্প্রসারিত করা হয়। এর পরে রেললাইন, সিগন্যালিং এবং ওভারহেড কেব্‌ল ব্যবস্থার বিন্যাস ঢেলে সাজানো হয়। এখন ৩ এবং ৪ নম্বর প্ল্যাটফর্মকে দমদমের দিকে সম্প্রসারিত করার কাজ চলছে।

আরোও পড়ুন:-

হাবড়া স্টেশনের কাছে বড় বিপত্তি! বনগাঁ-শিয়ালদা শাখায় বন্ধ ট্রেন চলাচল

শিয়ালদহ ডিভিশনে দৈনিক ৮৯২টি লোকাল ট্রেন চলে। শিয়ালদহ দক্ষিণ শাখায় অধিকাংশ ১২ কোচের ট্রেন চললেও উত্তর ও মেন শাখায় প্ল্যাটফর্ম সংক্রান্ত সীমাবদ্ধতার জেরে তা বেশি চালানো যেত না। ৬, ৭ এবং আংশিক ভাবে ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকেই ১২ কোচের লোকাল ট্রেন চলত। নতুন ব্যবস্থায় ট্রেন চলাচল যেমন মসৃণ হবে, তেমনই ট্রেনপিছু প্রায় ১০৫০ জন যাত্রীধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে বলে দাবি রেল কর্তৃপক্ষের। ফলে দিনে আড়াই থেকে তিন লক্ষ অতিরিক্ত যাত্রী বহন করতে পারবে রেল। শিয়ালদহ ডিভিশনের রেলওয়ে ম্যানেজার বলেন, ‘‘১২ কোচের লোকাল ট্রেন চালানো গেলে যাত্রী-স্বাচ্ছন্দ্যের উন্নতি ঘটবে। জুলাই মাস থেকেই এই সুবিধা চালু করার ব্যাপারে আমরা আশাবাদী।’’

শিয়ালদহ ডিভিশনে থাকা ১১০টি ইএমইউ রেকের মধ্যে ৩৮টি রেক ন’কোচের ছিল। সেগুলির কাপলিং খুলে, নতুন কোচ জুড়ে ১২ কোচে পরিবর্তিত করা হচ্ছে। এ ছাড়াও, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে পাওয়া নতুন ১০টি রেকেও প্রয়োজনীয় বদল করা হয়েছে। তবে এর ফলে মোট ট্রেনের সংখ্যা যাতে না কমে, সে জন্য অতিরিক্ত রেকের ব্যবস্থা করতে হচ্ছে। নতুন ব্যবস্থায় কারশেডে ট্রেনের রক্ষণাবেক্ষণ নিয়েও সমস্যা কমবে বলে রেল সূত্রের খবর।

আরোও পড়ুন:-

অযোধ্যা: রাম মন্দির রোড গুহায়, চার দিনে তিনবার; সরকারের স্ল্যাপড্যাশ নির্মাণের ঝলক

, , , , , , , , , , , ,

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

পড়তে ভুলবেন না

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

Leave a Comment