Sticky Floating Footer Ads -----(HTML)------
×
------(CSS)--------
আবহাওয়া পশ্চিমবঙ্গ ভারত চাকরি রাশিফল আইপিএল আধ্যাত্মিক টাকা পয়সা স্বাস্থ্য লাইফস্টাইল মিউচুয়াল ফান্ড ব্যবসা অন্যান্য শেয়ার বাজার টিভি সিরিয়াল

স্বল্প পুঁজিতে শুরু করুন এই ৪ টি ব্যবসা। সামান্য টাকা ইনভেস্টমেন্টে আয় করুন ভালো পরিমাণ টাকা।

By banglahub

Published on: February 27, 2024

Follow Us

Small Investment Businesses (স্বল্প পুঁজির ব্যবসা)

---Advertisement---

ব্যবসা করতে সকলেই আগ্রহী, কিন্তু বাংলার মানুষের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে যে ব্যবসা করতে প্রচুর পরিমাণ মূলধনের প্রয়োজন হয়ে থাকে। কিন্তু বিভিন্ন গবেষণায় জানা গিয়েছে বেশি পুঁজি নিয়ে ব্যবসায় নামলে ব্যবসা বন্ধ হবার সুযোগ বেশি থাকে। কারণ যখনই ব্যবসায় লস হয় তখনই মালিক ব্যবসা বন্ধ করার উদ্যোগ নেই। সেদিক দিয়ে দেখলে কম পুঁজির ব্যবসা গুলোয় এই ভয়টা অনেকটা কম থাকে কারন সেক্ষেত্রে ব্যবসার পুঁজি সামান্য পরিমাণ থাকে। আজ আমরা এমন ৪ টি ব্যবসা নিয়ে আলোচনা করবো যেগুলো আপনি নিজের বাড়িতে খুব অল্প পুঁজিতে শুরু করতে পারবেন।

পোলট্রি ফার্ম:-

আপনার যদি কিছু পরিমাণ জমি থাকে বা আপনার বাড়ির জায়গা যদি বড়ো হয় তবে আপনি একটি ছোট্ট ফার্ম বানিয়ে পোলট্রির ব্যবসা শুরু করতে পারেন। এই ব্যবসা শুরু করতে আপনার ২০ থেকে ৩০ হাজার টাকার মতো প্রয়োজন পরবে এবং আপনি বিভিন্ন কোম্পানির থেকে পোলট্রির বাচ্চা কিনে সেগুলো আপনার ফার্মে বড়ো করতে পারেন এবং অবশেষে সেগুলো বিক্রি করে ভালো টাকা উপার্জন করতে পারেন।

Poultry Farm

গোট ফার্মিং:-

আপনার বাড়ি যদি গ্রামে হয় এবং আপনার বাড়ির চারিপাশে যদি বেশ ভালো ঘাস পাওয়া যায় তবে আপনি ছাগলের বাচ্চা বড়ো করে ভালো টাকা উপার্জন করতে পারেন। সর্বপ্রথম হাট থেকে ছাগলের বাচ্চা কিনে সেগুলোকে খাইয়ে দাইয়ে বড়ো করতে হবে এবং আপনি যতটা ভালো খাবার দেবেন ছাগলের শরীরও সেই অনুযায়ী বাড়বে। মনে রাখবেন, ছাগলের বাচ্চা ১৫০০ টাকা থেকে ২০০০ টাকার মধ্যে আপনি কিনতে পারবেন এবং একটি বড়ো ছাগলের মূল্য ২৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা বা তারও বেশি হতে পারে।

Goat Farm

ফিস ফার্মিং:-

আপনার যদি নিজস্ব পুকুর থেকে থাকে বা আপনি অন্য কারোর পুকুর ভাড়া নিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন। এই ব্যবসার লাভের পরিমাণ অনেকটা বেশি হবার সাথে সাথে এই ব্যবসায় বিনিয়োগের পরিমাণও অনেকটা বেশি। এই ব্যবসা শুরু করতে হলে আপনাকে ১ থেকে দেড় লাখ টাকা নিয়ে ব্যবসায় নামতে হবে এবং ব্যবসায় নামার আগে এই ব্যবসা সম্বন্ধে সমস্ত তথ্য আগে ভালো করে জেনে নিতে হবে। সঠিক ভাবে এই ব্যবসা করতে পারলে বছরে আপনি ২০% থেকে ৫০% পর্যন্ত লাভ করতে পারবেন।

Fish Farm

মুদিখানার ব্যবসা:-

মুদিখানার ব্যবসাকে সমস্ত ব্যবসার গুরু বলা হয় এর কারণটা খুব সাধারণ। এখনও পর্যন্ত এমন খুব কম উদাহরণই দেখা গিয়েছে যেখানে মুদিখানার ব্যবসায় লস হয়েছে। আপনাকে সবার প্রথমে একটি জনবহুল এলাকা খুঁজে বের করতে হবে এবং সেখানে খুব কম পুঁজিতে সামান্য মাল তুলে ব্যবসা শুরু করতে হবে। মুদিখানার ব্যবসায় লাভের শতকরা হার ১০% থেকে ২০% হলেও এই ব্যবসা সারাবছর চলে এবং ভবিষ্যতে আপনার সেল বাড়লে আপনি এই ব্যবসাকে বড়ো করতে পারবেন। মূলত মুদিখানার ব্যবসায় প্রথমে ইনভেস্টমেন্ট করতে হয় ৪০ থেকে ৫০ হাজার টাকার মতো এবং তারপর মাল বিক্রির সাথে সাথে আপনার টাকা উঠে আসে।

Grocery Shop

ওপরে উল্লেখ করা ব্যবসাগুলোর মধ্যে পোলট্রি ফার্মিং, গোট ফার্মিং এবং ফিস ফার্মিং এর ব্যাবসা শুরু করার পূর্বে আপনাকে ট্রেনিং নিতে হবে। এই ট্রেনিং আপনি আপনার স্থানীয় BDO অফিস থেকে সম্পূর্ন বিনামূল্যে পেয়ে যাবেন।

, , , ,

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

পড়তে ভুলবেন না

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর নজর এবার সোমালিয়ার বিদ্রোহীদের মুক্তাঞ্চলের দিকে। রাষ্ট্রের স্বীকৃতির পর শুরু সামরিক সহায়তা

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

বৃষ্টির জন্য ইংল্যান্ড ও ভারতের ম্যাচ থেমে গেল। তাই ভারতীয় টিমের অধিনায়ক রয়েছে মাথায় চিন্তা আরও বাড়লো

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

অবশেষে “বৈভবকে না খেলানো নিয়ে জবাব দিলেন অধিনায়ক শ্রেয়স ” আমার হাত বাধা”। আয়ারল্যান্ড এর কাছে হারের জন্য মাঠকে দোষী করলেন

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

রাশিয়ার মস্কোতে আবার ইউক্রেনের ড্রোনের হামলা। রাশিয়ার সেনাবাহিনীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার ঘর কেন্দ্রের দুবানায় নিশানা

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

বলিউডের হাইজ পেইড অভিনেত্রী হলেন “আলিয়া ভাট” সকল অভিনেত্রীকে পিছিয়ে ফেলে। “আলফা-র” জন্য কত কোটি পেলেন ববি ও সর্বরীরা ?

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

ডিসেম্বরে আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পো ভারতে আসতে পারে, তবে কবে আসবেন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

Leave a Comment