রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লার্ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার স্থায়ী বাসিন্দা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় চাকরি প্রার্থীরাই এখানে আবেদনযোগ্য। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলি উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

পদের নাম— Junior Clerk
মোট শূন্যপদ— ১ টি।
শিক্ষাগত যোগ্যতা— ক্লার্ক পদে আবেদন করার জন্য আগ্রহী আবেদনকারী যে কোনো স্বীকৃত বিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্যতম উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হয়ে থাকতে হবে। একইসঙ্গে প্রার্থীকে কমপক্ষে 30wpm স্পিডে টাইপিং করার দক্ষতা রাখতে হবে।
মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীর মাসিক বেতন হল ২৭,৫০০/- টাকা।
বয়সসীমা— ১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী আগ্রহী আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর আবেদনকারীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি— অফলাইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত নির্দিষ্ট আবেদনপত্রের মাধ্যমে আবেদন জানাতে হবে আগ্রহী প্রার্থীদের। এই প্রতিবেদনের নিচে অফিসিয়াল আবেদনপত্র ডাউনলোডের লিংক দেওয়া হল। ডাউনলোড করার পর আবেদনকারীরা উক্ত আবেদনপত্রে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল আইডি সহ জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি পূরণ করে নেবেন। অন্যান্য সমস্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করার পর আবেদন পত্রে নিজের সাম্প্রতিক রঙিন ছবি লাগিয়ে স্বাক্ষর করে নিতে হবে। এরপর পূরণ করা আবেদনপত্র সহ প্রয়োজনীয় নথিপত্রের কপি একত্রে করে সম্পূর্ণ আবেদনপত্রটি একটি খামে ভরে সংস্থার নির্দিষ্ট দপ্তরে জমা করতে হবে।

আবেদন ফি— তপশিলি জাতিভুক্ত আবেদনকারীদের ক্ষেত্রে ২৫০/- টাকা এবং অন্যান্য শ্রেণীভুক্ত আবেদনকারীদের ক্ষেত্রে ৫০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। RTGS অথবা NEFT পদ্ধতির মাধ্যমে আবেদন কি জমা করতে হবে প্রার্থীদের।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা— Office of the Register (Recruitment Sction), Uttar Banga Krishi Vishwavidyalaya, PO – Pundibari, District – Cooch Behar, PIN – 736165, West Bengal
আবেদনের শেষ তারিখ— ২৬ জুলাই, ২০২৪।
Official Notification: Download Now
Application Form: Download Now
wbpsc clerkship, wbpsc clerkship apply online, WBPSC Clerkship exam Date 2024
Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Leave a Comment
You must be logged in to post a comment.